রুশ যুদ্ধজাহাজ ডুবির পর কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০২:১১ পিএম

কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) সকালে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হামলার প্রস্তুতির জন্য রুশ সেনারা চলতি মাসের শুরুতে রাজধানী কিয়েভের আশপাশ থেকে সরে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী অঞ্চলে বিস্ফোরণগুলো মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে ওই বিস্ফোরককে।

এর আগে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করে ইউক্রেন। তাদের দাবি, সোভিয়েত আমলের রুশ পতাকাবাহী মস্কভা জাহাজে আঘাত হানে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র। পরে জাহাজটি বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৫১০ নাবিকের মিসাইল ক্রুজার মস্কভাকে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক বিবেচনা করা হয়। ক্ষেপণাস্ত্রবাহী রাশিয়ার এ যুদ্ধজাহাজটি ১৯৭৯ সালে যাত্রা শুরু করে। এটিতে রয়েছে ১৬টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অনেকগুলো আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, টরপেডো ও বন্দুক। কৃষ্ণ সাগরে রাশিয়ান বহরের এ জাহাজটি ইউক্রেনে হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে আরও একটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি জানিয়েছিল ইউক্রেন।

আরও পড়ুন: বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে শ্রীলঙ্কায় নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। দ্বিতীয় মাসে গড়িয়েছে ইউক্রেন-রাশিয়ার তীব্র লড়াই। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর