ইউক্রেনে হামলায় এবার দুরপাল্লার রুশ বোমারু বিমান

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৪:০৩ পিএম

ইউক্রেনের অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলে বিমান হামলায় রাশিয়া প্রথমবারের মতো দুরপাল্লার ভারী বোমারু বিমান ব্যবহার করেছে বলে জানা গেছে। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল ওলেক্সান্দার মোতুজিয়ানিক জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাশিয়ার দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টিইউ-৯৫/-১৬০ বোমারু বিমান ইউক্রেনের ভূখন্ডে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। রাশিয়ার ক্রাসনোডার ক্রাই অঞ্চলের আকাশসীমা থেকেই ইউক্রেনের ভেতরে বন্দর নগরী মারিউপোলে এ হামলা চালানো হয়। 

image


মোতুজিয়ানিক আরও জানান, রুশ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম রাশিয়া টিইউ-২২এম৩ দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করে বোমা হামলা চালিয়েছে। 

অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলের বর্তমান প্রসঙ্গে তিনি জানান, মারিউপোলে এখন অলিগলিতে সম্মুখ যুদ্ধ হচ্ছে। ইলিচ স্টিল এন্ড আয়রন কারখানা এবং বন্দরে প্রবল যুদ্ধ হচ্ছে। 


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর