বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০১:১৭ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও পাঁচ লাখ ৭৭ হাজার একজন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৫৭ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে এবং মোট মৃত্যু হয়েছে ৬২ লাখ ২৭ হাজার ২৮৪ জনের।

বুধবার (২০ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আগের দিন অর্থাৎ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় এক হাজার ২৪৭ জনের মৃত্যু এবং তিন লাখ ১৩ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১৮ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ১৩০ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩৩৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ১৯০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩০ হাজার ৭৫৯ জন এবং মারা গেছেন ৯৬ জন।

অন্যদিকে রাশিয়ায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৬৪০ জন এবং মারা গেছেন ২৩৫ জন। ব্রাজিলে মারা গেছেন ১৯০ জন এবং সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ১৮২ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে পাঁচজনের এবং আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫০ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন চার হাজার ২১৭ জন এবং মারা গেছেন ২৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ১২৭ জন। ভিয়েতনামে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫০০ জন এবং মারা গেছেন ১৮ জন।

এ ছাড়া ফ্রান্সে মারা গেছেন ১৮২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৫ জন।

আরও পড়ুন: দুই দোকানের বিরোধ রূপ নেয় ব্যবসায়ী বনাম শিক্ষার্থী সংঘর্ষে

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হংকংয়ে ১৭ জন, ইরানে ২৩ জন, গ্রিসে ৪৯ জন, হাঙ্গেরিতে ১০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ১৪ জন এবং ইন্দোনেশিয়ায় ৩৪ জন এবং মেক্সিকোতে ৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


একাত্তর/আরবিএস  

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর