আজভস্টলের প্রশাসনিক ভবন দখলের দাবি কাদিরভের

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১২:৩৩ পিএম

ইউক্রেনের মারিওপোলের আজভস্টলের প্রশাসনিক ভবন এবং সংলগ্ন এলাকা রুশ সেনাদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) টেলিগ্রাম চ্যানেলে তিনি এ তথ্য জানান বলে জানায় রুশ বার্তা সংস্থা তাসের।

চেচেন নেতা কাদিরভ বলেন, মারিওপোল আমাদের। শহরটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। 

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আজভস্টল প্ল্যান্টের প্রশাসনিক ভবন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন কাদিরভ। সামান্য যে ক’জন ইউক্রেনিয় জাতীয়তাবাদী সেখানে রয়েছেন তারা কারখানার মধ্যে আটকে আছেন বলে জানান তিনি। 

এর আগে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান, রুশ সেনা ও দোনেৎস্ক পিপলস রিপাবলিকের বাহিনী মারিওপোল দখলে নিয়েছে। 

এদিকে, রাশিয়ার মারিওপোল দখলে নেওয়ার দাবিকে ‘গুজব’ বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রাণলয়। মারিওপোল পুরোপুরি দখলের কোনো প্রমাণ নেই বলেও দাবি করেন ইয়াঙ্কি প্রেসিডেন্ট জো বাইডেন। 

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই মারিওপোল অবরুদ্ধ করে রাশিয়া। বন্দরনগরীটি অবস্থানগত কারণে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শহরের মাধ্যমে ক্রিমিয়ার সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে পারবে রাশিয়া।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর