ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১২:২৫ পিএম

ইউক্রেনে কৃষ্ণসাগর পাড়ের শহর ওডেসায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন মাসের শিশুসহ আটজন নিহত হয়েছে। 

শনিবার (২৩ এপ্রিল) এই হামলা চালানো হয় বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন। 

রাশিয়াও হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে রুশ বার্তা সংস্থা তাসের সেই খবরে আবাসিক ভবনে হামলার বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনের সামরিক স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া দুটি আবাসিক ভবনে আঘাত হেনেছে আরও দুটি ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ভবন ধ্বংস হয়েছে। 

এপ্রিলের শুরুর দিকে চালানো হামলার পর এটিই বড় হামলা। এই হামলার পর এক টুইট বার্তায় রাশিয়ার নিন্দা করেছেন ইউক্রেনের পররাষ্ট্র দিমিত্রি কুলেবা।

আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওডেসায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রভান্ডারে ত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, শনিবার (২৩ এপ্রিল) ইউক্রেনে রুশ হামলায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এছাড়াও ৩০টি সামরিক যান ধ্বংস করা হয়েছে এসব হামলায়। 


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর