অবরুদ্ধ আজভস্তাল থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধার

আপডেট : ০৮ মে ২০২২, ১২:১৭ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলে অবরুদ্ধ আজভস্তাল ইস্পাত কারখানায় আটকে পড়া সব বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। 

শনিবার (৭ মে) ইউক্রেনীয় উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশুচুক টেলিগ্রামে জানিয়েছেন, মারিওপোলে মানবিক উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মারিওপোলের আজভস্তাল স্টিল প্ল্যান্ট থেকে তিন শতাধিক বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ধাপে সেখান থেকে অন্যান্য আহত লোকজন ও সেনাদের উদ্ধার করার পরিকল্পনা রয়েছে। তবে তা অনেক কঠিন হবে বলে মনে করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

যুদ্ধ শুরুর পর প্রায় দুই মাস ধরে অবরুদ্ধ মারিওপোলে আটকে আছে ইউক্রেনের অনেক নাগরিক। সবশেষ আশ্রয়কেন্দ্র হিসেবে শহরের আজভস্তাল স্টিল প্ল্যান্টে আত্মগোপন করেন নারী, শিশু, বৃদ্ধসহ কয়েকশ যোদ্ধা। রুশ বাহিনী পুরো শহর নিয়ন্ত্রণে নিতে পারলেও ইস্পাত কারখানাটি এখনও ইউক্রেনীয় সেনাদের দখলে রয়েছে।

তবে শেষ পর্যন্ত জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের সহযোগিতায় ওই ইস্পাত কারখানা থেকে বেসামরিক নাগরিকদের বের করে নেয়ার সুযোগ দেয় রাশিয়া। 

জাতিসংঘ ও রেডক্রসের নেতৃত্বে সফলভাবে শতাধিক বেসামরিক লোকজনকে কারখানা থেকে সরিয়ে আনায় জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে ধন্যবাদ জানান জেলেনস্কি। 

উল্লেখ্য, আজভস্তাল কারখানা থেকে বেসামরিক লোকজনকে সরে আসার সুযোগ করে দিতে বৃহস্পতিবার (৫ মে) থেকে অস্ত্রবিরতির ঘোষণা দেয় রাশিয়া। ৫, ৬ ও ৭ মে মস্কোর সময় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারখানা থেকে বের হওয়ার পথ খোলা থাকার ঘোষণা দেওয়া হয়।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর