মাউরিপোলে অনন্তকাল থাকবে রাশিয়া, হবে রিসোর্ট নগরী

আপডেট : ১০ মে ২০২২, ০৫:৪৪ পিএম

রুশ সমর্থিত স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, মারিউপোলকে একটি রিসোর্ট শহরে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাদের।

সোমবার মারিউপোলে রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। সেই সঙ্গে ঘোষণা দেন এই শহরে অনন্তকাল থাকবে রুশ সেনারা। 

তিনি বলেন, মারিউপোল শহর এখন দোনেৎস্ক প্রজাতন্ত্রের। কেউ তাদের কাছ থেকে এই শহর কেড়ে নিতে পারবে না বলেও জানান তিনি। 

পুশিলিন আরও বলেন, মারিউপোলকে রিসোর্ট শহরে পরিণত করতে হবে। যা অতীতে করা সম্ভব হয়নি। পুতিনের নেতৃত্বে মারিউপোল আবারও সুন্দর শহরে পরিণত হবে। 

পুশিলিন জানান, কয়েকশ ইউক্রেনীয় যোদ্ধার অবস্থান নেওয়া আজভস্টাল স্টিল কারখানা শহরের বাস্তু সংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

২১ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। 

পরে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। পুতিন এই আক্রমণকে বিশেষ সামরিক অভিযান হিসেবে দাবি করছেন।


একাত্তর/এআর

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর