তাজমহলের ২২ কুঠুরিতে মূর্তি নেই: এএসআই

আপডেট : ১৭ মে ২০২২, ০৯:৪২ পিএম

তাজমহলের বন্ধ কুঠুরিতে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি নেই জানিয়ে সেই ২২ বন্ধ কুঠুরির কয়েকটির ছবি প্রকাশ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। 

ঐতিহাসিক কাল থেকে এই কুঠুরিগুলো বন্ধও নয়। সংরক্ষণ কাজের জন্য চলতি বছরের জানুয়ারিতেই এসব বন্ধ কুঠুরি খোলা হয়েছিল বলেও জানায় তারা। 

সম্প্রতি তাজমহলের এই বন্ধ ২২ কুঠুরিতে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে কি না, তা জানতে চেয়ে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চে কুঠুরিগুলো খুলে পরীক্ষা-নিরীক্ষার আবেদন করেন বিজেপির অযোধ্যার মিডিয়া ইনচার্জ রজনীশ সিং। মামলাটি আদালত খারিজ করে দিলেও অবসান হয়নি বিতর্কের। 

image


‘তেজো মহালয়’ নামের এক প্রাচীন শিবমন্দিরের ওপর নির্মিত হয়েছে তাজমহল- এমন গুজবও ছড়ানো হয় তাদের পক্ষ থেকে। এবং তাজমহলের ‘প্রকৃত ইতিহাস’ অনুসন্ধানে এএসআইকে দায়িত্ব দেওয়ার আবেদনও করা হয়। কোনো হিন্দু মন্দিরের কাঠামোর ওপর মোগল সম্রাট শাহজাহান এই বিস্ময়কর স্থাপত্য নির্মাণ করেছিলেন কি না- তা পরীক্ষা করে দেখার দাবিতে আন্দোলন শুরুরও পাঁয়তারা শুরু করে তারা। 

image


তবে শুক্রবার (১৩ মে) এএসআই'র জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাজমহলের মূল কাঠামোর নিচের ওই কক্ষগুলো সব সময় বন্ধ থাকে না। এসব কক্ষে কোনো দেবদেবীর মূর্তি নেই। 

বহু নথি ও প্রতিবেদন পর্যালোচনা করে এখন পর্যন্ত এসব কুঠুরিতে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি থাকার অস্তিত্ব মেলেনি বলেও জানান তারা। 


একাত্তর/জো 

তাজমহল! পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। মুঘল সম্রাট শাহজাহানের প্রগাড় প্রেমের নিদর্শন। স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান যে বিশাল এবং অপূর্ব স্থাপনাটি...
ভারতের উত্তর প্রদেশে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌঁছে গেছে আগ্রার তাজমহল পর্যন্ত। সীমানা দেয়াল পর্যন্ত পানি চলে আসায় আইকনিক এই ভবনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  মঙ্গলবার...
তাজমহলের রহস্যময় ২২ বন্ধ কক্ষের দরজা খুলতে বিজেপি নেতার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের আদালত।বিজেপি নেতা রজনিশ সিং তার আবেদনে দাবি করেন তাজমহলের ২০টিরও বেশি 'স্থায়ীভাবে তালাবন্ধ' কক্ষগুলো খুলে...
তাজমহলের সেই ‘রহস্যময়’ ২২ বন্ধ দুয়ার খোলার বিজেপি নেতার আর্জি খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ। ওই ২২ কক্ষের ভেতরে হিন্দু দেবদেবীর মূর্তি আছে কি না তা তদন্ত করে প্রকাশের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর