তাজমহলের ২২ বন্ধ দুয়ার খুলছে না

আপডেট : ১২ মে ২০২২, ০৮:২২ পিএম

তাজমহলের সেই ‘রহস্যময়’ ২২ বন্ধ দুয়ার খোলার বিজেপি নেতার আর্জি খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ। 

ওই ২২ কক্ষের ভেতরে হিন্দু দেবদেবীর মূর্তি আছে কি না তা তদন্ত করে প্রকাশের জন্য ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব শাখার মিডিয়া ইনচার্জ রজনীশ সিং আদালতে আবেদন করেন।

তবে, এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ বৃহস্পতিবার (১২ মে) সেই আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে তাজমহলের সেই বন্ধ ২২ কক্ষের দরজা বন্ধই থাকছে। 

তাজমহল মূলত ‘তেজো মহালয়’ নামে একটি মন্দির এমন দাবি করে রজনীশ সিং বলেছিলেন, তাজমহল নিয়ে বহু পুরনো বিতর্ক রয়েছে। এই ঐতিহাসিক নিদর্শনের ভিতরে ২০টি ঘর তালাবন্ধ। কাউকে সেখানে ঢুকতেও দেওয়া হয় না। মনে করা হয়, সেই ঘরগুলিতে হিন্দু দেবদেবীদের মূর্তি ও সনাতন ধর্মের পুরনো গ্রন্থ লুকানো রয়েছে। 

ফলে এই বিজেপি নেতা আদালতে আবেদন করেছিলেন ওই ২২ কক্ষের ভেতরে হিন্দু দেব–দেবীর মূর্তি আছে কি না, সেটা ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে তদন্ত করে প্রকাশ করুক। 

উল্লেখ্য, তাজমহলের সুরক্ষার দায়িত্ব এখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার হাতে। ১৯৮২ সালে ইউনেসকো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।


একাত্তর/জো 

ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর