মাংকিপক্সের মতো রোগ ঘন ঘন ছড়াবে: ডব্লিউএইচও

আপডেট : ০১ জুন ২০২২, ১১:৩১ পিএম

মাংকিপক্স এবং লাসা জ্বরের মতো রোগ ক্রমাগত এবং ঘন ঘন স্থানীয়ভাবে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

বুধবার (১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক মাইক রায়ান এই সতর্কবার্তা দিয়েছেন। 

জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় মানুষ ও প্রাণীর খাদ্যগ্রহণের মতো স্বভাব বদলে যাচ্ছে। এর ফলে ‘পরিবেশগতভাবে ভঙ্গুর’ রোগগুলো যা সাধারণত অন্যান্য প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ে, সেগুলোও ক্রমবর্ধমানভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন মাইক রায়ান।

মাইক রায়ান বলেন, দুর্ভাগ্যবশত এসব রোগের ছড়িয়ে পড়ার এবং জনগোষ্ঠীর মধ্যে বিস্তারের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ফলে রোগের উদ্ভব এবং রোগের পরিবর্ধনের কারণ উভয়ই বেড়েছে।

উদাহরণ হিসেবে তিনি লাসা জ্বরের প্রকোপ বাড়ার কথা উল্লেখ করে বলেন, ভাইরাসজনিত এই রোগটি আফ্রিকায় স্থানীয়ভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা আরও বলেন, ‘ইবোলা প্রাদুর্ভাবের সময় আমরা অন্তত তিন থেকে পাঁচ বছর সময় পেয়েছিলাম। আর এখন তিন থেকে পাঁচ মাস পেলে সৌভাগ্য ধরতে হবে। সুতরাং ব্যবস্থায় অবশ্যই পরিবেশগত চাপ রয়েছে।’

আফ্রিকার বাইরেও মাংকিপক্স ছড়িয়ে পড়ায় এসব সতর্কবার্তা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা। এদিকে, ইতোমধ্যে তারা আফ্রিকার বাইরে অন্তত ৩০টি দেশে ৫৫০ জনের বেশি মাংকিপক্সে আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে বলে বুধবার সংস্থাটি জানিয়েছে। 


একাত্তর/জো 

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর