রানির কুচকাওয়াজ অনুষ্ঠানে ঢুকে পড়ায় গ্রেপ্তার দুই

আপডেট : ০২ জুন ২০২২, ০৫:২৫ পিএম

ব্রিটেনের রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) লন্ডনে বাকিংহাম প্যালেসের কাছে মল বুলেভার্ডে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজ দেখতে সেখানে জড়ো হন হাজার হাজার মানুষ। 

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ভিড়ের মধ্য থেকে দুইজন ব্যক্তি রেলিং পার হয়ে এসে কুচকাওয়াজরত সৈন্যদের সামনে শুয়ে পড়েন। 

এদের মধ্যে একজনের হাতে একটি ব্যানার ছিল এবং একজন মাথায় একটি সোনালি মুকুট পরে ছিলেন। পরে পুলিশ তাদের দুইজনকে সেখান থেকে সরিয়ে নেয়। 

আরও পড়ুন: ইসরাইলি সৈন্যের সাথে সংঘর্ষে ফিলিস্তিনি নাগরিক নিহত

এক টুইটবার্তায় লন্ডন পুলিশ জানিয়েছে, দ্য মল-এ কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়ায় শৃঙ্খলা বিনষ্টের দায়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রতি বছর 'ট্রুপিং দ্যা কালার' নামে এ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রায় দেড় হাজার সেনাসদস্য অংশগ্রহণ করেন। ১৯৮৬ সাল পর্যন্ত এ অনুষ্ঠানে রানি নিজেও অংশ নিতেন। 


একাত্তর/এসজে
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর