চার আফগান বিমানবন্দরের নিরাপত্তায় আমিরাত

আপডেট : ০৪ জুন ২০২২, ১২:৩০ পিএম

আফগানিস্তানের চারটি প্রধান বিমানবন্দরের এভিয়েশন নিরাপত্তা তদারকির জন্য সংযুক্ত আরব আমিরাতের জিএএসি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে আফগান ট্রান্সপোর্ট ও সিভিল অ্যাভিয়েশন মন্ত্রণালয়।

শনিবার (৪ জুন) আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ এর বরাত দিয়ে আল-আরাবিয়া নিউজ এই তথ্য জানায়।

কাবুল, হেরাত, মাজার-ই-শরীফ ও কান্দাহার বিমানবন্দর এই চুক্তির আওতায় পড়ছে। 

ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের ট্রান্সপোর্ট ও সিভিল অ্যাভিয়েশন মন্ত্রণালয় এবং জিএএসি হোল্ডিং এসপিভি লিমিটেড একটি যৌথ বিবৃতিতে জানায়, জিএএসি হোল্ডিং এসপিভি লিমিটেড ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানিজেশনের (আইসিএও অ্যানেক্স-১৭) মান ও প্রস্তাবিত অনুশীলন এবং জাতীয় প্রবিধান মেনে সেবা দেবে।

এতে আরও বলা হয়, সেবার মধ্যে প্রয়োজনীয় বিনিয়োগ, প্রশিক্ষণ এবং সিভিল অ্যাভিয়েশনের মতো জরুরি খাতে আফগান কর্মকর্তাদের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার জন্য কোচিংয়ের বিষয় অন্তর্ভুক্ত থাকছে এই চুক্তিতে।

ট্রান্সপোর্ট ও সিভিল অ্যাভিয়েশন মন্ত্রণালয়ের মুখপাত্র ইমামুদ্দীন আহমাদি বলেন, কাবুল, হেরাত, মাজার-ই-শরীফ ও কান্দাহার বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটি সার্ভিসেসের জন্য সংযুক্ত আরব আমিরাতের জিএএসি কোম্পানির সঙ্গে একটি চুক্তি হয়েছে। এটি কার্যকর। যেসব বিদেশি সংস্থা ফ্লাইট স্থগিত করেছিল তারা পুনরায় ফ্লাইট চালু করতে পারবে।

বিশ্লেষকরা বলেছেন, আফগানিস্তানে ফ্লাইট পুনরায় চালু করার জন্য বিমান সংস্থাগুলোকে আকৃষ্ট করতে বিদেশি সংস্থাগুলোর কাছে সিকিউরিটি অ্যাভিয়েশন সার্ভিসেসের দায়িত্ব হস্তান্তর করা গুরুত্বপূর্ণ।

এদিকে এ চুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে আফগান ট্রেড কাউন্সিলের প্রধান বলেন, এ চুক্তির মাধ্যমে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাবে।


একাত্তর/জো 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর