ভারতের ওডিসা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশে পদত্যাগ করেছে রাজ্যের মন্ত্রিসভার সব সদস্য।
এদিকে রোববার (৫ জুন) দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানা গেছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।
ক্ষমতাসীস দল বিজেডি জানিয়েছে, মন্ত্রিসভা ও সংগঠনের দৃশ্যপট পাল্টানোর উদ্দেশ্যেই তার এই পদক্ষেপ। মন্ত্রীদের প্রত্যেককেই শনিবার (৪ জুন) সকালে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এদিকে মন্ত্রীদের পাশাপাশি রাজ্য বিধানসভার স্পিকার সূর্যনারায়ণ পাত্রও ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। যদিও সরকারিভাবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
২০১৯ সালের বিধানসভা ভোটে জিতে টানা পঞ্চমবার রাজ্যেটির মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নবীন। মন্ত্রিসভায় এ বার নবীন বেশ কয়েকজন নতুন প্রজন্মের নেতাকে আনতে চান বলে জানা গেছে।
একাত্তর/এসএ
