দুই ইউক্রেনিয় শহরে দেয়া হচ্ছে রাশিয়ান পাসপোর্ট

আপডেট : ১২ জুন ২০২২, ০১:৫৮ পিএম

ইউক্রেনে দখলকৃত দু'টি শহরে স্থানীয় বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ।

শনিবার (১১ জুন) রুশ সংবাদ সংস্থা তাস-এর বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এক অনুষ্ঠানের মাধ্যমে খেরসনের ২৩ জন অধিবাসীকে প্রথম রাশিয়ান পাসপোর্ট দেয়া হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব দ্রুততার সাথে পাসপোর্ট হস্তান্তর কার্যক্রম পরিচালনা করছেন।

সংবাদ সংস্থাটি বলছে, রাশিয়ান পাসপোর্ট পাওয়ার জন্য হাজার হাজার ইউক্রেনিয়ান নাগরিক আবেদন করেছে। তবে নিরপেক্ষ কোন সূত্র থেকে তাদের এই দাবি যাচাই করা সম্ভব হয়নি।

ইউক্রেনে নিযুক্ত রাশিয়ান সামরিক গভর্নর ভলোদোমির সালদো বলেছেন, 'খেরসনে আমাদের সকল কমরেড যত দ্রুত সম্ভব (রাশিয়ান) পাসপোর্ট এবং নাগরিকত্ব পেতে চান।' 

আরও পড়ুন: ইতালিতে হেলিকপ্টার নিখোঁজের দুইদিন পর সাতজনের মরদেহ উদ্ধার

সর্বপ্রথম দখলে নেয়া শহর দক্ষিণ ইউক্রেনের খেরসন এবং মেলিতোপোলে রাশিয়ান নাগরিক তৈরির চেষ্টাকে 'রাশিফিকেশন' হিসেবে উল্লেখ করে কঠোর নিন্দা জানিয়েছে ইউক্রেন। পুতিনের এই আদেশকে আইনত অবৈধ বলছে তারা।

এর আগে রাশিয়া ইউক্রেন থেকে ক্রাইমিয়াকে বিচ্ছিন্ন করেছে। দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে পছন্দমতো 'গন প্রজাতন্ত্রে' পরিণত করেছে। ইউক্রেন কর্তৃপক্ষের আশঙ্কা, এবারের হামলার পর দখল করে নেয়া অঞ্চলগুলোতেও একই প্রক্রিয়া চলছে।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর