রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় ১৮ জন নিহত

আপডেট : ০১ জুলাই ২০২২, ১০:০৩ পিএম

কৃষ্ণ সাগরের ধারে ইউক্রেনের শহর ওডেসায় রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়া কয়েক ডজন লোক আহতের কথাও বলা হচ্ছে।

ইউক্রেনের স্থানীয় গভর্নর অভিযোগ করে জানিয়েছেন কৃষ্ণ সাগর সংলগ্ন ওডেসায় বৃহস্পতিবার (৩০ জুন) রাশিয়ার সেনা মিসাইল হামলা চালিয়েছে। সর্বশেষ বড় হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। খবর রয়টার্সের।

গভর্নরের দাবি, একটি বহুতলে হামলা চালানো হয়। ঘটনায় এখনো পর্যন্ত ১৮ জন বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার কথা জানা গেছে। অনেকেই আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ওডেসা অঞ্চলেই আরেকটি হাসপাতাল সংলগ্ন অঞ্চলে রাশিয়া আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। যদিও সেখানে কারো মৃত্যু হয়নি।

image


স্থানীয় প্রশাসন জানিয়েছে, বহুতলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের সকলেই বেসামরিক ব্যক্তি। রাশিয়া আবারো বেসামরিক ব্যক্তিদের ওপর আক্রমণ চালিয়েছে।

রাশিয়া অবশ্য এখনো এবিষয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়া মিসাইলটি কৃষ্ণসাগর অঞ্চলে বিমান থেকে ছুঁড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্থানীয় প্রশাসন।

এর আগে ওডেসার সামরিক প্রশাসনের মুখপাত্র সের্গেই ব্রাচুক জানিয়েছিলেন, ‘অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জন হয়েছে।’

image


ইউক্রেনের সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড সাউথ এর উদ্বৃতি দিয়ে তিনি বলেন, ‘কৃষ্ণ সাগরে কৌশলগত যুদ্ধবিমান থেকে’ এই ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়।

আরও পড়ুন: নদীতে পড়া আইফোন দশমাস পর ফেরত, চলছে আগের মতোই

‘একটি ক্ষেপণাস্ত্র নয় তলা আবাসিক ভবনে আঘাত হেনেছে’ উল্লেখ করে সেনাবাহিনী বলেছে, আরেকটি ক্ষেপণাস্ত্র একটি বিনোদন কেন্দ্রে আঘাত হানে।

তারা জানায়, ‘একটি আবাসিক ভবনের এক অংশের নয়টি তলার পুরো অংশ ধ্বংস হয়ে গেছে, উদ্ধারকারীরা শিশুসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিচ্ছে।’


একাত্তর/আরএ

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর