স্নেক দ্বীপে ফসফরাস বোমা ফেলার অভিযোগ

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৯:১৫ পিএম

ইউক্রেনের 'স্নেক আইল্যান্ডে' রাশিয়া ফসফরাস অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সেনাবাহিনী। কৃষ্ণ সাগরের ওই অঞ্চল থেকে রুশ বাহিনী প্রত্যাহারের ঠিক একদিন পরেই এ অভিযোগ করলো ইউক্রেন।

টেলিগ্রামে ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ ভ্যালেরি জালুঝনি বলেছেন, শুক্রবার (১ জুলাই) রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ান উপদ্বীপ থেকে ফসফরাস বোমা নিক্ষেপকারী দুই ধরণের যুদ্ধবিমান দ্বীপটির ওপর দিয়ে উড়ে গেছে। 

ইউক্রেনীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, রুশ বিমান বাহিনীর এসইউ-৩০ যুদ্ধবিমান দু'বার স্নেক দ্বীপে ফসফরাস বোমা হামলা চালিয়েছে। 

ইউক্রেনের সরকারি বিবৃতির সাথে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বিমান দ্বীপটিতে কমপক্ষে দু'বার বোমা ফেলেছে এবং সেখানে সাদা দাগ দেখা যাচ্ছে। এ থেকেই ধারণা করা হচ্ছে সেগুলো সাদা ফসফরাস বোমা ছিল। 

এদিকে আন্তর্জাতিক আইনে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ফসফরাস অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে জাতিসংঘ। ফলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে যুদ্ধপরাধের অভিযোগ তুলেছে কিয়েভ। 

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। 

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার ওই দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে। একইসঙ্গে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দরগুলো থেকে শস্য রপ্তানিতে জাতিসংঘের প্রচেষ্টায় কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানায় পুতিন সরকার।


একাত্তর/আরবিএস 

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর