খাদ্য রপ্তানি বিষয়ে সমঝোতা করছে ইউক্রেন-রাশিয়া

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৫:১২ পিএম

ইউক্রেন ও রাশিয়া শস্য রপ্তানি অবরোধ মুক্ত করতে এবং বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস’র শুক্রবার (২২ জুলাই) বসফরাস  প্রণালীর অদূরে  ইস্তাম্বুলের বিশাল দোলমাবাহচে  প্রাসাদে শস্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এক  টুইটবার্তায় বলেছেন, শুক্রবার ইস্তাম্বুলে তুর্কি নেতা, গুতেরেস এবং ইউক্রেনীয় ও রাশিয়ান প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হবে।

ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আক্রমণের পর বিশ্বব্যাপী খাদ্যের মূল্য বৃদ্ধি এবং বিশ্বের কয়েকটি দরিদ্র দেশের মানুষ অনাহারের মুখোমুখি হওয়ার পর প্রথম যুদ্ধরত দুটি পক্ষের মধ্যে এই বড় চুক্তি হতে যাচ্ছে।

লড়াইরত ইউক্রেন এবং রাশিয়া ইউরোপের সবচেয়ে উর্বর অঞ্চল এবং বিশ্বের বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ।

২৫ মিলিয়ন টন গম এবং অন্যান্য শস্য ইউক্রেনের বন্দরে রাশিয়ান যুদ্ধজাহাজ এবং ল্যান্ডমাইন দ্বারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো এএফপিকে বলেছেন, কিয়েভের প্রতিনিধিদল শুধুমাত্র সেই সমাধানগুলি গ্রহণ করবে যা এর দক্ষিণাঞ্চলের নিরাপত্তা, কৃষ্ণসাগরে তার বাহিনীর অবস্থান এবং এর কৃষি পণ্যের নিরাপদ রপ্তানির নিশ্চয়তা দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং রাশিয়াকে একে সরল বিশ্বাসে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর