চুক্তি সইয়ের পরদিনই ওডেসায় রুশ হামলার অভিযোগ

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৫:০৪ পিএম

শস্য রপ্তানি অব্যাহত রাখতে কিয়েভ ও মস্কোর মধ্যে মাইলফলক চুক্তি সই হওয়ার একদিনের মাথায় রাশিয়া ইউক্রেনের একটি বন্দরে মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। 

শনিবার (২৩ জুলাই) ভোরে বন্দরনগরী ওডেসাতে দুইটি মিসাইল হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সেন্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, দুটি ক্যালিবার মিসাইল বন্দরে আঘাত হানে। বাকি দুটি ধ্বংস করে দেয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।  

তবে শুক্রবারের চুক্তি অনুযায়ী, ইউক্রেনের বন্দর থেকে খাদ্যশস্য পরিবহনের সময় হামলা না করার শর্তে রাজি হয় রাশিয়া। 

টানা কয়েকমাসের যুদ্ধের পর এই চুক্তিকে 'আশার আলো' বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। 

ওডেসার স্থানীয় সংসদ সদস্য ওলেকসি হোনচারেঙ্কো সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানান, ক্ষেপণাস্ত্র হামলার পর বন্দরটিতে আগুন ধরে যায়।

তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেন, এক হাতে চুক্তি করা হয়েছে, আর অন্য হাতে ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে। একারণে কৃষ্ণ সাগরে রুশ ফেডারেশনের সব রণতরীগুলো ডুবিয়ে দেয়া প্রয়োজন। শস্য রপ্তানির জন্য এটিই হবে সবচেয়ে উত্তম ব্যবস্থা।

উল্লেখ্য, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে শস্য রপ্তানি নিয়ে একটি চুক্তি সই করে রাশিয়া। 


একাত্তর/এসজে
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় এক প্রলয়ংকরী মানবিক বিপর্যয় নেমে এসেছে। তিব্বতের জিরোং পোর্ট থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুহূর্তের মধ্যে কীভাবে এক...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর