লাদেন পরিবারের কাছ থেকে অনুদান নিয়েছিলেন প্রিন্স চার্লস

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১১:২৯ এএম

সাবেক কাতারি প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রিন্স চার্লসের বিপুল পরিমাণ অর্থ অনুদান হিসেবে নেয়ার কথা প্রকাশ হওয়ার পর এবের তার সম্পর্কে আরেক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের পরিবারের কাছ থেকে এক মিলিয়ন পাউন্ড অনুদান হিসেবে গ্রহণ করেছিলো প্রিন্স চার্লসের দাতব্য প্রতিষ্ঠান দ্য প্রিন্স অব ওয়েলস চ্যারিট্যাবল ফান্ড। 

শনিবার (৩০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য সানডে টাইমস জানিয়েছে, ওসামা বিন লাদেনের মৃত্যুর দুই বছর পর ২০১৩ সালে এ অনুদান গ্রহণ করা হয়। অনুদান দিয়েছিলেন লাদেনের দুই সৎ ভাই বকর বিন লাদেন ও শফিক বিন লাদেন। 

প্রিন্স চার্লসের বাসভবন ক্ল্যারেন্স হাউজ থেকে জানানো হয়েছে, অনুদান নেয়ার ব্যাপারে 'যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে', এবং এ অর্থ গ্রহণের সিদ্ধান্ত ছিল পুরোপুরি ফান্ডের ট্রাস্টিদের ওপর। তারা বলছে, এ অনুদানের টাকা ব্যয় করা হয় বিভিন্ন দাতব্য কাজে। 

দ্য সানডে টাইমসের প্রতিবেদনের বেশ কয়েকটি বিষয় প্রত্যাখ্যান করে তারা জানিয়েছে, এই অনুদানকে অন্যভাবে ব্যাখ্যা করার সব চেষ্টা মিথ্যা। 

১৯৯৪ সালে ওসামা বিন লাদেনকে ত্যাজ্য ঘোষণা করে তার পরিবার। আল কায়েদার কর্মকাণ্ডের সাথে লাদেনের দুই সৎ ভাইয়ের কোনো যোগাযোগ ছিল এমন কোনো প্রমাণ নেই। 

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ল্যারেন্স হাউজ ও ফান্ডের উপদেষ্টাদের আপত্তি উপেক্ষা করে ক্ল্যারেন্স হাউজে বসেই বকর ও শফিকের কাছ থেকে অর্থ নেন প্রিন্স চার্লস। 

আরও পড়ুন: মিয়ানমারে জরুরী অবস্থার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি

এ ব্যাপারে কোনো নিয়মনীতি ভঙ্গ করার প্রমাণ না থাকলেও, প্রিন্স অব ওয়েলসের এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা উঠেছে। লাদেনের দুই সৎ ভাইয়ের সাথে আল কায়েদার কোনো যোগসূত্র না থাকলেও তাদের কাছ থেকে অর্থ নেয়া কেউ ভালো চোখে দেখবে না তা সহজেই অনুমেয়। তারপরও তিনি কেনো এ সিদ্ধান্ত নিয়েছিলেন তা স্পষ্ট নয়। 

গত মাসেই এক প্রতিবেদনে বলা হয়, সাবেক কাতারি প্রধানমন্ত্রীর কাছ থেকে মোট আড়াই মিলিয়ন পাউন্ডের তিনটি অনুদান নিয়েছিলেন প্রিন্স চার্লস। 


একাত্তর/এসজে

আমেরিকায় নাইন ইলিভেন সন্ত্রাসি হামলার পর থেকেই, আলোচনায় ওসামা বিন লাদেন। বিশ্বের অন্যতম ভয়াবহ সন্ত্রাসি হামলা চালিয়ে ছিলো আফগানিস্তানভিক্তিক সন্ত্রাসী গোষ্ঠি আল-কায়দা। আর এই গোষ্ঠিটির প্রধান ছিলেন...
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। ইতিহাসে দিনটি নাইন ইলেভেন নামেই পরিচিত। ২১ বছর আগের এই দিনের আমেরিকাতে চালানো হয়েছিলো ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী হামলা। সেদিন নিউইয়র্কের টুইন টাওয়ারসহ চারটি...
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ব্রিটিশ রাজের নতুন অধিপতি হয়েছে প্রিন্স চার্লস। যিনি এখন সাবেক প্রিন্স অব ওয়েলস।তবে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজ হতে...
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে বসেছেন সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। ১৬৮৫ সালের পর এই প্রথম কোনো চার্লস ব্রিটেনের রাজা হতে যাচ্ছেন। এখন থেকে তিনি পরিচিত হবেন রাজা তৃতীয়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর