যুক্তরাষ্ট্রের শ্রমনীতি নিয়ে কড়া সমালোচনা চীনের

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৫:৫৪ পিএম

সম্প্রতি 'দেশে-বিদেশে যুক্তরাষ্ট্রের জোরপূর্বক শ্রম আদায়ের সত্যতা' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে জোরপূর্বক শ্রম আদায়ের ঐতিহাসিক তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, দাস-ব্যবসা আমেরিকার আসল পাপ। লাখ লাখ কালো দাসের রক্ত ও অশ্রু এবং কয়েক হাজার চীনা শ্রমিকের হাড়ভাঙা খাটুনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে জোরপূর্বক শ্রমের প্রমাণ।

তিনি আরও বলেন, এখনও অন্তত পাঁচ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে ‘আধুনিক দাসত্বের’ শিকার। কারাগার হলো যুক্তরাষ্ট্রে জোরপূর্বক শ্রমের সবচেয়ে গুরুতর জায়গা। এ ছাড়াও যুক্তরাষ্ট্রে কৃষিকাজ, গৃহস্থালি, ক্যাটারিং, পর্যটন, চিকিত্সায় বাধ্যতামূলক শ্রমের অস্তিত্ব লক্ষ্য করা যায়। শিশু ও নারীদের কাছ থেকে জোরপূর্বক শ্রম আদায় বিশেষভাবে উদ্বেগজনক।

প্রতিবেদনে সিনহুয়া বলছে, যুক্তরাষ্ট্রে জোরপূর্বক শ্রমের মাধ্যমে আন্তঃসীমান্ত মানব পাচার ও অন্যান্য দেশের মানবাধিকার লঙ্ঘন করা হয়। প্রতি বছর প্রায় এক লাখ লোককে জোরপূর্বক শ্রমের জন্য বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়।

আরও পড়ুন: ৫২ টাকার নিচে চাল নেই, দাম বাড়লো ‘সবকিছুর’

আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ও সুপারিশ বাস্তবায়নের বিশেষজ্ঞদের কমিটি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মানব পাচার সংক্রান্ত বিশেষ প্রতিবেদক অনেকবার একই প্রশ্ন ও সমালোচনা উত্থাপন করেছেন বলেও জানানো হয় প্রতিবেদনে। 

চীনের পক্ষ থেকে বলা হয়, শ্রম বাজার নিয়ে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পর অন্য দেশের মানবাধিকার বিষয়ের মূল্যায়ন করার কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের। একতরফাভাবে এসব অজুহাতে কারো ঊপর নিষেধাজ্ঞা আরোপ করারও অধিকার নেই দেশটির।


একাত্তর/আরবিএস

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর