ভেন্টিলেটরে সালমান রুশদী, কথা বলতে পারছেন না

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০২:৪২ পিএম

নিউইয়র্কে হামলায় গুরুতর আহত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির 'খবর ভালো নয়' বলে জানিয়েছেন তার মুখপাত্র। তার গলা ও পাকস্থলীতে ছুরিকাঘাত করা হয়েছে এবং তিনি চোখ হারাতে পারেন। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। 

অ্যান্ড্রু ওয়াইলি এক বিবৃতিতে বলেছেন যে, মিস্টার রুশদীকে মঞ্চেই আক্রমণ করা হয়েছে এবং এখন তিনি হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন ও কথা বলতে পারছেন না।

তার ওপর হামলার ঘটনায় পুলিশ নিউজার্সি থেকে ২৪ বছর বয়সী হাদি মাতার নামে একজন সন্দেহভাজনকে আটক করেছে।

শুক্রবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এক অনুষ্ঠানের মঞ্চে তার ওপর হামলা চালানো হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হামলার সময় বুকার পুরস্কার জয়ী এই লেখক একটি অনুষ্ঠানে কথা বলছিলেন। এ সময় এক ব্যক্তি দৌড়ে মঞ্চে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীকে আটক করা হয়েছে।

image

উল্লেখ্য, সালমান রুশদি ১৯৮৮ সালে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকেই হত্যার হুমকি পেয়ে আসছেন। অনেক মুসলিম এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন।

image


বইটি প্রকাশিত হওয়ার পর প্রায় ৯ বছর সালমান রুশদিকে আত্মগোপনে থাকতে হয়েছিল। এরপর বইটি অনেক দেশে নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, বইটি প্রকাশিত হওয়ার এক বছর পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খোমেনি সালমান রুশদিকে হত্যার ডাক দেন এবং ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন।

বইটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে, তাতে অন্তত ৫৯ জন মানুষ নিহত হয়।


একাত্তর/এআর


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর