১০ সন্তান জন্ম দিলে মোটা অঙ্কের পুরস্কার দেবে রাশিয়া

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:৩৭ এএম

১০ সন্তান জন্ম দেওয়া নারীদের ১০ লাখ রুবল (রুশ মুদ্রা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। 

এর মধ্য দিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে প্রচলিত রাষ্ট্রীয় পুরস্কার ‘মাদার হিরোইন’ ফের চালু করছে রাশিয়া। এর আওতায় পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক রুশ নারীকে দেওয়া হবে ১০ লাখ রুবল, সেই সঙ্গে প্রদান করা হবে রাশিয়ার পতাকা খচিত একটি স্বর্ণপদক।

রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ক একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

নিম্ন জন্মহারের কারণে বছরের পর বছর ধরে কমছে রাশিয়ার জনসংখ্যা। দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দিতেই সোভিয়েত আমলের এই পুরস্কার ফিরিয়ে আনা হচ্ছে।

‘মাদার হিরোইন’ পুরস্কার পেতে হলে দশটি সন্তানের জন্ম দিতে হবে একজন রুশ নারীকে। দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরই পুরস্কারের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে।

তবে পুরস্কার পাওয়ার প্রধান শর্ত—প্রত্যেক সন্তানকে সুস্থ এবং জীবিত থাকতে হবে। অবশ্য, কোনো সন্তান যদি সন্ত্রাসী হামলা বা সশস্ত্র সংঘাত ও যুদ্ধে মারা যায়, সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

সকল বিষয় খতিয়ে দেখে ১০ লাখ রুবল দেওয়া হবে রুশ সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে, ১৯৪৪ সালে সোভিয়েত রাশিয়ায় নারীদেরকে বেশি বেশি সন্তান জন্ম দেওয়ার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছিল।

বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ৯৪৬ বর্গকিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র ১৪ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ১৮৩ জন।

মহামারির গত দুই বছরে রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৩৬২ জনের। তারপর ইউক্রেনে চলমান সামরিক অভিযানে অন্তত ১৫ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। আর আহত হয়েছেন আরও অন্তত ৪৫ হাজার সেনা।

এ ছাড়া ১৯৯০ সালের পর থেকেই রাশিয়ার জনসংখ্যা বাড়ছে না। সবমিলিয়ে ব্যাপক জনবলের সংকটে রয়েছে রাশিয়া। আর সেই সংকট কাটাতেই পুতিনের এই ঘোষণা।


একাত্তর/এসএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর