রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ডের আকাশে ঢুকে পড়ার অভিযোগ

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০১:৩০ পিএম

রাশিয়ার বিরুদ্ধে নিজেদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে ফিনল্যান্ড। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ফিনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দুটি মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানা যায়। 

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রুশ যুদ্ধবিমান দুটি বৃহস্পতিবার সকালে ফিনল্যান্ড উপসাগরের উপকূলীয় পোরভু এলাকার আকাশসীমা লঙ্ঘন করে থাকতে পারে। শহরটির দূরত্ব রুশ সীমান্ত থেকে ১৫০ কিলোমিটারের কম। 

বিবৃতিতে ফিনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ বিষয়ক প্রধান ক্রিস্টিয়ান ভাক্কুরি জানান, এই ঘটনার সময় ফিনল্যান্ডের বিমানবাহিনী একটি অপারেটিভ সনাক্তকরণ ফ্লাইট পরিচালনা করে। এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ফিনিশ বর্ডার গার্ড একটি তদন্ত শুরু করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

প্রথম থেকেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করে আসছে রাশিয়া। প্রতিবেশী দেশ ফিনল্যান্ড ইউক্রেনে রাশিয়ার হামলার পরও জোট নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছিল। 

আরও পড়ুন: ইরানে পালানোর সময় তালেবান কমান্ডার নিহত

কিন্তু আক্রমণের তীব্রতা বাড়ার পর থেকে তারা ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। গেল ৫ জুলাই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ প্রটোকল সই করে ন্যাটোর সদস্যদেশগুলো।

এর অর্থ, এখন থেকে ন্যাটোর বৈঠকে যোগ দিতে পারবে দেশ দুটি। এছাড়া ন্যাটো দেশগুলোর কাছ থেকে আরও বেশি গোয়েন্দা সহযোগিতা পাবে তারা।

ফিনল্যান্ডের এমন সিদ্ধান্তের কঠোর বিরোধিতা ও নিন্দা জানিয়ে আসছে রাশিয়া।


একাত্তর/এসজে 


মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর