দক্ষিণ কোরিয়ার সহায়তার প্রস্তাব উড়িয়ে দিলো উত্তর

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৪:৩৬ পিএম

দক্ষিণ কোরিয়ার দেওয়া আর্থিক সহযোগিতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং কঠোর ভাষায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের সম্মান পরমাণু অস্ত্রের জন্য অর্থনৈতিক সহযোগিতা বিনিময় করার পরিকল্পনাকে ইয়োনের মহান স্বপ্ন, আশা এবং পরিকল্পনা বলে মনে করায় আমরা বুঝতে পেরেছি তিনি সত্যিই সহজ এবং এখনও শিশুসুলভ’।

বুধবার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োল এক ‘সাহসী পরিকল্পনা’ ঘোষণা করেন। এই পরিকল্পনায় বলা হয়, পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ত্যাগ শুরু করলে ধাপে ধাপে আর্থিক সহযোগিতা দেবে সিউল।

গত মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্তে উত্তর কোরিয়াকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকে তিনি নিয়মিতভাবে একই প্রস্তাব বিভিন্ন সময় বলেছেন। গত সপ্তাহেও তিনি তার প্রস্তাবের পুনরাবৃত্তি করেন।

আরও পড়ুন: চীনে খরা সতর্কতা জারি

বিশেষজ্ঞরা বলছেন, ইয়োনের অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাবটি আগেও দক্ষিণ কোরিয়ার কয়েকজন প্রেসিডেন্ট দিয়েছেন। ২০১৮ ও ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে ঐতিহাসিক সম্মেলনের সময়েও এই প্রস্তাব রাখা হয়।

উত্তর কোরিয়া তাদের জিডিপির একটি বিশাল অংশ অস্ত্র কর্মসূচিতে খরচ করে। দীর্ঘদিন ধরে এটা স্পষ্ট যে তারা পারমাণবিক সক্ষমতাকে আত্মরক্ষার জন্য ব্যবহার করে। তাদের বিশ্বাস যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার ও জাপানের ‘বৈরী’ নীতির মুখে নিজেদের রক্ষা করার জন্য এটি প্রয়োজনীয়।


একাত্তর/এসজে 


ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর