ওডেসাতে মার্কিন অস্ত্রের গুদাম গুড়িয়ে দিয়েছে রাশিয়া

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১০:৫৩ পিএম

ইউক্রেনের ওডেসাতে একটি অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে রাশিয়া এটিতে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রের মজুত ছিল বলে দাবি মস্কোর

এদিকে, যৌথভাবে ইউক্রেনে পরমাণু নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ

ইউক্রেনের বন্দর শহর ওডেসায় হামলা চালিয়েছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে , যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হাইপারসনিক ক্যালিবার মিসাইলের সাহায্যে ওডেসার অস্ত্রাগারটি ধ্বংস করা হয়েছে ওই অস্ত্রাগারেই যুক্তরাষ্ট্রের দেয়া হাইমার রকেট সিস্টেম ছিলো।

এছাড়া, খেরসনে ইউক্রেনের দুইটি এম ত্রিপল সেভেন হাউইৎজারও তারা ধ্বংস করেছে বলে রাশিয়া জানিয়েছে ১০০ টন ডিজেল মজুদ থাকা একটি পাম্পেও বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন

ইউক্রেন অবশ্য কোনো দাবিই স্বীকার করেনি তাদের পাল্টা দাবি, রাশিয়ার দুইটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে তারা তৃতীয় মিসাইলটি একটি শস্যের গুদামে গিয়ে পড়ে গুদামটিতে আগুন লেগে যায় কিন্তু ঘটনায় কারো মৃত্যু হয়নি

এক ভিডিওবার্তায় ইউক্রেনের যুদ্ধবন্দিদের বিচার নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া আরো একটি মানবাধিকার লঙ্ঘন করার প্রক্রিয়া শুরু করেছে

তিনি বলেন, রাশিয়া পরিকল্পনা ইউক্রেনের যুদ্ধবন্দিদের প্রকাশ্যে বিচার হবে মারিউপলের কারখানা থেকে আটক করা সেনাদের সঙ্গেই এই আচরণ করা হতে পারে।

এদিকে এক বিবৃতিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি যৌথভাবে ইউক্রেনে পরমাণু নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অবিলম্বে জাপোরিঝিয়ার পরমাণু প্রকল্প থেকে সেনা প্রত্যাহারের দাবি করেছে দেশগুলো ইউক্রেনের যে কোন পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিয়েছেন জার্মানি


একাত্তর/এআর

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর