এবার নাচের ভিডিও পোস্ট করলেন হিলারি

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০১:৩৯ পিএম

পার্টিতে নাচার ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। এই ঘটনায় তার পাশে দাঁড়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।

সানা মারিন নাচার ঘটনায় সংহতি জানিয়ে স্থানীয় সময় রোববার ( ২৮ আগস্ট) টুইটারে সাবেক মার্কিন ফার্স্ট লেডি নিজের নাচার একটি ভিডিও পোস্ট করেছেন।   

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কলোম্বিয়া সফরের সময় একটি ক্লাবে গিয়ে নেচেছিলেন হিলারি। সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, নাচতে থাকো, সানা মারিন।  

এদিকে এই ভিডিও পোস্ট করার কিছুক্ষণ পরই টুইটারে হিলারিকে ধন্যবাদ জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।   

সম্প্রতি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ছবি ও ভিডিও গত সপ্তাহে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় তৈরি হয়। সমালোচকরা বলেছেন যে এই নাচের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী অনুপযুক্ত আচরণ দেখিয়েছেন। 

৭৪ বছর বয়সী হিলারি ক্লিনটন ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী।  



একাত্তর/এসএ

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে তাণ্ডব চালানোর পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলে আছড়ে পড়েছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় 'হিলারি'। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বর্ষণে বন্যার আশঙ্কা...
সৌদি নেতৃত্বাধীন আরব জোট এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য ওমানের একটি প্রতিনিধিদল ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছে। আর এ আলোচনাকে সফল করতে সৌদি...
ইয়েমেনের সানায় যুদ্ধবিরতির জন্য হুথি বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। সংঘাতের অবসান ঘটিয়ে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে এই আলোচনায় ইয়েমেনের প্রতিবেশী ওমানের...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর