দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬০ লাখ আফগান: জাতিসংঘ

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০১:৪২ পিএম

আফগানিস্তানে ৬০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের ত্রাণ সহায়তা বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। এ সময় উদ্ভূত বাস্তবতায় দেশটির জন্য আরও তহবিল দিতে দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

মার্টিন বলেন, আফগানিস্তান মানবিক, অর্থনৈতিক, জলবায়ু, ক্ষুধা ও আর্থিক সংকটের মুখে রয়েছে। আসন্ন শীতে দেশটির মানুষ যেন বেঁচে থাকতে পারে সেজন্য দাতাদের অবিলম্বে ৭৭০ মিলিয়ন ডলারের তহবিল দেওয়া উচিত।

শেষ দুই দশক ধরে দেশটিতে চলমান সংঘাত, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তাহীনতা আরও প্রকট আকার ধারণ করেছে। উন্নয়ন সহায়তাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই সংকটময় প্ররিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন এ কর্মকর্তা।  

মার্টিন গ্রিফিথস বলেন, দারিদ্র্য আরও গভীর হচ্ছে, জনসংখ্যাও বাড়ছে। সরকারের কাছেও আসন্ন ভবিষ্যতে বিনিয়োগ করার মতো কোনো বাজেট নেই। এটা স্পষ্ট যে, কিছু উন্নয়ন সহায়তা আবার চালু করা দরকার।

আফগানিস্তানের তিন কোটি ৯০ লাখ মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, দেশটিতে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে ৬০ লাখ মানুষ। ১০ লাখেরও বেশি শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে।

মার্টিন বলেন, আসন্ন শীতের প্রস্তুতির জন্য জরুরিভাবে দেশটির ৬১৪ মিলিয়ন ডলারের তহবিল প্রয়োজন। এই তহবিল দিয়ে আশ্রয়কেন্দ্র মেরামত ও যুগোপযোগী করা, গরম কাপড় ও কম্বল সরবরাহের মতো বিষয়গুলো করতে হবে। এছাড়া খাবার ও অন্যান্য সামগ্রীর জন্য অতিরিক্ত আরও ১৫৪ মিলিয়ন ডলার প্রয়োজন।

আরও পড়ুন: উসকানিমূলক ছয় ভিডিও সরাতে ফেসবুক ও ইউটিউবকে নির্দেশ

তিনি আরও বলেন, ৭০ শতাংশেরও বেশি আফগান গ্রামে বসবাস করে। যদি কৃষি এবং গবাদি পশু উৎপাদনকে সুরক্ষিত করা না যায় তাহলে লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা ঝুঁকির মুখে পড়বে। দেশটির খাদ্য উৎপাদনের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আফগানদের 'ধ্বংস, দারিদ্র্য, সন্ত্রাসবাদ, ক্ষুধা এবং অন্যান্য চ্যালেঞ্জ' মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। 

চীনের জাতিসংঘের রাষ্ট্রদূত ঝাং জুনও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দায়ি করেছেন। 

তবে যুক্তরাষ্ট্র এসব দাবি অস্বীকার করে জানাইয়েছে, দেশটিকে এগিয়ে নিতে তারাও আফগানদের সাথে রয়েছে। 


একাত্তর/আরবিএস  

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর