রানির চলে যাওয়ায় বিশ্ব নেতাদের শোক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৪ এএম

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এসেছে গোটা দুনিয়ায়। ব্রিটেনের ইতিহাসে টানা ৭০ বছর রাজকার্য পরিচালনার সৌভাগ্য অন্য কারো ভাগ্যে জোটেনি। তার মৃত্যুতে শোক জানাচ্ছেন বিশ্ব নেতারা। তারা রানির আত্মার শান্তিও কামনা করেছেন।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এক বিবৃতিতে বলেন, রানির মৃত্যু বিশ্বের জন্য বিশাল এক ধাক্কা। রানি দ্বিতীয় এলিজাবেথ সেই পাথর, যার ওপর আধুনিক ব্রিটেন নির্মিত হয়েছিল। তার শাসনামলে আমাদের দেশ বেড়েছে ও সমৃদ্ধ হয়েছে। ব্রিটেন আজ তার কারণেই মহান দেশ।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ব্রিটেনের সবচেয়ে দীর্ঘজীবী ও দীর্ঘতম শাসনকারী রাষ্ট্রপ্রধান হিসেবে বিশ্বজুড়ে তার দয়া, মর্যাদা এবং উৎসর্গের জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন। এলিজাবেথ জাতিসংঘের একজন ভালো বন্ধু ছিলেন এবং পঞ্চাশ বছরেরও বেশি সময় ব্যবধানে আমাদের নিউইয়র্ক সদর দফতরে দুই বার গিয়েছিলেন। বিশ্ব তাকে দীর্ঘকাল মনে রাখবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদার এবং শান্ত প্রকৃতির। যিনি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বেডরক অ্যালেয়েন্সকে আরও গভীর করেছেন। দুই দেশের সম্পর্ক বিশেষ করে তুলেছিলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথকে তার জাতি ও জনগণকে অনুপ্রেরণামূলক নেতৃত্ব দিয়ে গেছেন। তার মৃত্যুতে ব্যথিত। এই সময়ে তার পরিবার এবং যুক্তরাজ্যের পাশে আছি আমরা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রানি দ্বিতীয় এলিজাবেথকে কোমল হৃদয়ের অধিকারীর আখ্যা দিয়ে ফ্রান্সের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে স্মরণ করেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রানির প্রস্থানে গভীর শোক জানিয়েছেন। কানাডিয়ানদের প্রতি তার সেবা চিরকাল দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে বলে বর্ণনা করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্য, খুবই দুঃখজনক যে আমরা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর পেয়েছি। ইউক্রেনের পক্ষ থেকে ব্রিটেনের রাজ পরিবার, যুক্তরাজ্য এবং কমনওয়েলথের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন: এলিজাবেথের মৃত্যুতে ব্রিটেনের নতুন রাজা চার্লসের বিবৃতি

একজন আইকনিক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করছে জর্ডান। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ, পোপ ফ্রান্সিসসহ অনেকেই শোক বার্তা জানিয়েছেন।


একাত্তর/আরএ

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর