রানির মৃত্যুতে ব্রিটেনে যা কিছু বদলে যাবে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২১ পিএম

স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বড় প্রিয় আবাসস্থল। সেই প্রিয় প্রাসাদেই বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস নিয়েছেন ৯৬ বছরের রানি।

ইংল্যান্ডের বাইরে রানির মৃত্যুর কারণে দেশটির শাসকদের একটি মধুর সমস্যায় পড়তে হয়েছে। লন্ডনের বাকিংহাম বা বার্কশায়ারের উইন্ডসর প্রাসাদে মারা গেলে সেটি হতো না। 

এতোদিন রানির মৃত্যু পরবর্তী দিনগুলোর জন্য করণীয় ঠিক করে নেয়া কর্মসূচির রাম রাখা ছিলো ‘অপারেশন লন্ডন ব্রিজ’। কিন্তু স্কটল্যান্ডে মারা যাবার কারণে সে নাম বদলাতে হলো। 

স্কটল্যান্ডের প্রতীক ইউনিকর্নের অনুসারে সেই নাম বদলে হয়েছে, অপারেশন ইউনিকর্ন। এই নামেই পরিচিত হচ্ছে রানির প্রয়াণের পরবর্তী কর্মসূচিগুলো। 

image


রানি এলিজাবেথের মৃত্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ১০ ডাউনিং স্ট্রিটের দপ্তরসহ দেশটির সব সরকারি প্রতিষ্ঠানে আগামী এক সপ্তাহ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

স্থগিত থাকবে পার্লামেন্টের অধিবেশনসহ যাবতীয় সরকারি এবং রাজনৈতিক কর্মসূচি। যাবতীয় বাণিজ্যিক কার্যকলাপও বন্ধ রাখা হবে।

তবে ‘অপারেশন ইউনিকর্ন’ অনুযায়ী নতুন রাজা চার্লস রাজকীয় বিধি মেনে তাঁর পূর্বসূরির মৃত্যু পরবর্তী সব ধরনের আচার আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করবেন। 

অপারেশন ইউনিকর্নেরই অংশ হিসাবে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির উপস্থাপকসহ সাংবাদিক ও কর্মকর্তাদের কালো পোশাক পড়তে দেখা যাচ্ছে। 

এই কর্মসূচির অধীনে প্রথা মেনে বাকিংহাম প্যালেসে রানির পারলৌকিক অনুষ্ঠান হবে। এতে অংশ নেবে রাজপরিবারের সদস্য ও আত্মীয়। থাকবে প্রথম সারির রাজনীতিকরাও। 

image


এতোদিন ব্রিটিশ পুলিশ ও সেনাবাহিনীতে রানির নামের প্রথম অক্ষর সম্বলিত পতাকাও বদলাতে হবে। সেখানে নতুন করে আসবে নতুন রাজা চার্লসের নামের প্রথম অক্ষর। 

ব্রিটিশ মুদ্রা পাউন্ডে রানির ছবি বদলে গিয়ে আসবে চার্লসের ছবি। ব্রিটিশ ডাকটিকিটেও রানির বদলে আসবে রাজার ছবি।

আরও পড়ুন: ব্রিটিশ সিংহাসনে রাজা চার্লস, আনুষ্ঠানিক ঘোষণা শনিবার

শুধু ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড নয়, যে সব সাবেক ব্রিটিশ উপনিবেশ দেশ এখনও উইন্ডসর রাজবংশের প্রতীক ব্যবহার করে, সেখানেও আসবে পরিবর্তনের হাওয়া।

বদলে যাচ্ছে ব্রিটেনের জাতীয় সঙ্গীতেও। সেখানে ফিরবে ‘গড সেভ দ্য কিং’। ‘ঈশ্বর আমাদের করুণাময়ী রানিকে রক্ষা করুন’ বদলে হবে ‘ঈশ্বর আমাদের করুণাময় রাজাকে রক্ষা করুন’।

অপারেশন ইউনিকর্নের মাধ্যমে পরিচালিত গোটা কর্মসূচিটি শেষ হতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারেই মনে করছেন ব্রিটিশ রাজের বিশ্লেষকরা। 

একাত্তর/এসজে

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর