রাজপ্রাসাদের বাইরে 'অসাধারণ নারী' এলিজাবেথকে স্মরণ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১১:০৭ পিএম

প্রয়াত রানি এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) লন্ডনে রানির সরকারি বাসভবন বাকিংহাম প্যালেসের বাইরে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত ও অনুরাগী। এসময় নতুন রাজা চার্লসের আগমন এই শোকাতুর দিনেও তাদের মধ্যে এনে দেয় খুশির ঝলক। 

বাকিংহাম প্যালেস ছাড়াও উইন্ডসর ক্যাসল ও স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসের বাইরেও জড়ো হন সাধারণ ব্রিটিশ নাগরিক থেকে শুরু করে বিদেশি পর্যটকরা। অনেকেই এসব ভবনের বাইরে ফুল দিয়ে রানির প্রতি শ্রদ্ধা জানান। তার হঠাৎ মৃত্যুর ধাক্কা ও কষ্ট সামলাতে একে অপরকে জড়িয়ে ধরছিলেন অনেকে। 

রানি এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ব্রিটেনের সাধারণ জনগণ। ভালো-খারাপ উভয় সময়ের মধ্য দিয়েই যে নারী তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন, তার প্রতি অনুরাগ ও মুগ্ধতার কথা জানান দেন তারা। 

image


মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাওয়া প্রয়াত রানির কর্তব্যবোধেরও প্রশংসা করেন অনেকে। মৃত্যুর দুইদিন আগেই ব্রিটেনের সাবেক ও নতুন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তিনি। 

তার এক অনুরাগী বলেন, 'তিনি অসাধারণ ছিলেন। সবার দাদির মতো ছিলেন তিনি। নিজের কথা দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করতে পারতেন, আর ব্রিটেনকে ভালবাসতেন তিনি।' 

তবে কিছুক্ষণ পরই নতুন রাজা চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা বালমোরাল থেকে বাকিংহামে ফেরেন। এসময় তারা গাড়ি থেকে নেমে মূল ফটকের বাইরে কিছু সময় কাটান। 

আরও পড়ুন: রাজা চার্লসের জন্য অপেক্ষা করছে যেসব আচার-অনুষ্ঠান

কালো পোশাক পরিহিত চার্লস ও ক্যামিলাকে জয়ধ্বনি ও হাততালি দিয়ে স্বাগত জানায় জনতা। নিরাপত্তা প্রহরী দিয়ে বেষ্টিত নতুন রাজা শুভাকাঙ্ক্ষীদের সাথে হাত মেলান ও রানির উদ্দেশ্যে নিবেদন করা ফুলের শ্রদ্ধার্ঘ্য দেখে মিনিট দশেক সময় কাটান। 

এসময় কিছুক্ষণের জন্য হলেও ভিড়ের মেজাজ দুঃখভারাক্রান্ত থেকে আনন্দিত রূপ নেয়। অনেকেই 'গড সেভ দ্য কিং' গেয়ে ওঠেন। ভিড়ের মধ্য থেকে 'লাভ ইউ চার্লস' বলে চিৎকার করে ওঠেন কেউ একজন। 

একাত্তর/এসজে


ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম...
ব্রিটিশ রাজবধূর ক্যান্সার আক্রান্তের খবরে যুক্তরাজ্যসহ গোটা বিশ্বজুড়েই চলছে তোলপাড়। প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন নিজে জানিয়েছেন, তিনি ক্যানসার আক্রান্ত এবং চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার এক ভিডিও...
কিছুদিন আগে ক্যানসার ধরা পড়ে ব্রিটেনের রাজা চার্লসের। আপাতত তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে দূরে আছেন। 
ক্যানসার শনাক্তের পর রাজা চার্লসকে প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেছে। ক্যানসারে আক্রান্ত বাবাকে দেখতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। তিনি যুক্তরাজ্যে আসার পরেই...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর