আমেরিকায় প্রকাশ্যে তলোয়ার দিয়ে নারীর শিরশ্ছেদ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দিনেদুপুরে নিজের সাবেক বান্ধবীকে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করেছেন এক যুবক। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বে এরিয়া নেইবারহুডে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত হোসে সোলানো ল্যান্ডেটা নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত নারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে তিনি দুই সন্তানের মা বলে জানানো হয়েছে। তিনি হত্যাকারীর সাবেক বান্ধবী বলেও নিশ্চিত করেছে পুলিশ। 

সান মাতেও কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 

সেখানে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান তারা। এর কিছুক্ষণ পর হত্যাকারী ঘটনাস্থলে ফিরে এলে তাকে আটক করা হয়। 

আরও পড়ুন: পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহত নারী ও তার হত্যাকারীর মধ্যে পারিবারিক সহিংসতার ইতিহাস ছিল। কিছুদিন আগে আদালতের কাছ থেকে ওই যুবকের বিরুদ্ধে সাময়িক স্থগিতাদেশ নিয়েছিলেন ওই নারী।

এ হত্যাকাণ্ডকে একটি 'বিচ্ছিন্ন ঘটনা' হিসেবে আখ্যা দিয়ে পুলিশ জানিয়েছে, স্থানীয় কমিউনিটির বিপদের কোনো আশঙ্কা নেই। 

একাত্তর/এসজে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জঘন্য এক হত্যা ও ডাকাতি মামলায় ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাতে টেক্সাসের হান্টসভিল স্টেট কারাগারে প্রাণঘাতী কেমিক্যাল...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর