নর্ড স্ট্রিম পাইপলাইনেই ফুটো, ইউরোপে তোলপাড়

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:১০ পিএম

রাশিয়া থেকে নর্ড স্ট্রিম নামে প্রধান যে দুইটি পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয় সেটির দুটিতেই ফুটো ধরা পড়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে সতর্ক করেছে সুইডেনের মেরিটাইম কর্তৃপক্ষ। আর ডেনমার্কের প্রতিরক্ষা বিভাগের এক ভিডিওতে দেখা গেছে ফুটো হওয়া অংশ থেকে গ্যাস বের হচ্ছে। 

প্রথমে ডেনমার্কের একটি দ্বীপের কাছে সমুদ্রে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনে ফুটো ধরা পড়ে। এর কয়েক ঘণ্টার মধ্যে সুইডেন সীমান্তে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনেও দুইটি ফুটো ধরা পড়ে।

সুইডেন জানিয়েছে, ড্যানিশ দ্বীপ বর্নহোমের উত্তর-পূর্বাঞ্চলে গ্যাসের পাইপলাইনে লিক ধরা পড়েছে। সেখানেও সমুদ্রে বুদবুদ দেখে বোঝা যায়, পাইপলাইন ফুটো হয়ে গেছে। 

এরপরেই সুইডেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী আলাদা আলাদা সাংবাদিক বৈঠক করে জানান, দুর্ঘটনার কারণে এমন ফুটো হয়নি। এর পিছনে চক্রান্ত আছে।

image


তবে কারা এর পিছনে আছে, দুই দেশই তা স্পষ্ট করে জানাতে পারেনি। ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন দাবি করেন, পাইপলাইন ইচ্ছাকৃতভাবে ফুটো করা হয়েছে, তা স্পষ্ট। 

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যারা একাজ করেছে, তাদের চরমতম শাস্তি দেওয়া হবে। তবে কারা একাজ করেছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

ডেনিশ ও সুইডিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইচ্ছাকৃতভাবে একাজ করা হলেও এটি ইউরোপের উপর আক্রমণ কি না, সে বিষয়টি স্পষ্ট নয়। বস্তুত, বিষয়টিকে আক্রমণ বলে মনে করছেন না তারা।

নর্ড স্ট্রিম-২ রাশিয়া এবং জার্মানির মধ্যে চালু হবার কথা ছিল। পরীক্ষামূলকভাবে শুরু হওয়ার পরেই যুদ্ধের আবহাওয়া শুরু হয়। ফলে ওই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ হয়নি।

আরও পড়ুন: ভিয়েতনামে টাইফুন নোরুর তাণ্ডবে নিহত আট

কিন্তু নর্ড স্ট্রিম ১ দিয়ে এখনো রাশিয়া থেকে গ্যাস পৌঁছচ্ছে ইউরোপের বিভিন্ন জায়গায়। গ্যাসের পরিমাণ কমে যাওয়ায় ইউরোপে গ্যাসের দাম ক্রমশ বাড়ছে।

বাল্টিক সাগরের নিচ থেকে জার্মানি পর্যন্ত নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে গত ১১ জুলাই থেকে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে রাশিয়া। তার মধ্যেই এই ঘটনা দুশ্চিন্তায় ফেলেছে ইউরোপকে। 

একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর