আমাজনের ক্ষত কতোটা সারাতে পারবেন লুলা?

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১২:৫৯ পিএম

ব্রাজিলের রাষ্ট্রক্ষমতায় আবারো ফিরছেন লুলা দা সিলভা। ৭৭ বছর বয়সি বামপন্থী এই নেতার সামনে অনেক চ্যালেঞ্জ। যার মধ্যে অন্যতম আমাজন বনকে সুরক্ষিত করা।

জইর বলসোনারোর নানা পদক্ষেপ পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজনে যে ক্ষত তৈরি করেছে লুলা কি পারবেন তা সারাতে?

একসময় বিশ্বের কাছে ব্রাজিল ছিলো প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের দৃষ্টান্ত। আদিবাসীদের ভূমি সংরক্ষণ, অবৈধভাবে বন উজাড়কারীদের ওপর ধরপাকড়, কী পরিমাণ বন ধ্বংস হচ্ছে, তা গভীরভাবে পর্যক্ষণ করায় একসময় দেশটিতে উল্লেখযোগ্যভাবে কমেছিলো বন উজারের হার ।

তবে ২০১৯ সালে পালটে যায় পরিস্থিতি। প্রেসিডেন্ট নির্বাচিত হন জইর বলসোনারো। বলসোনারোর শাসনামলে আমাজন জঙ্গল ধ্বংসের হার যেমন বেড়েছে, তেমনি কমেছে পরিবেশের সুরক্ষাজনিত পদক্ষেপগুলো।

image


গবেষণায় দেখা গেছে, বন উজাড় এবং আগুনের কারণে আগের দশকের তুলনায় ২০১৯ ও ২০২০ সালে দেশটিতে কার্বন ডাই–অক্সাইড নির্গমনের হার দ্বিগুণ হয়েছে।

২০১৯ সালের ১ আগস্ট থেকে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত বলসোনারোর শাসন মেয়াদের প্রথম তিন বছরে আগের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ বেশি বন এলাকা উজাড় হয়েছে। প্রাকৃতিকভাবে সৃষ্ট দাবানলে ধ্বংস হওয়া বন এলাকাকে বাদ দিয়ে এ হিসাব করা হয়েছে।

লুলা দা সিলভা আবারও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আশার আলো দেখছেন পরিবেশবিদরা। প্রশ্ন হলো লুলা কি পারবেন আমাজনের ক্ষত সারতে?

image

ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা--আইএনপিই-এর গবেষণা অনুযায়ী, ২০০৪ সালে আমাজন জঙ্গলের ২৮ হাজার বর্গকিলোমিটার এলাকা ধ্বংস হতে দেখা গিয়েছিল।

তবে ২০১২ সাল নাগাদ বন ধ্বংসের এলাকা কমে ৪ হাজার ৬০০ বর্গকিলোমিটারে দাঁড়ায়। এই আট বছরের মধ্যে বেশির ভাগ সময় ক্ষমতায় ছিলেন লুলা।

লুলা তার আগের শাসন মেয়াদে পরিবেশ নিয়ে যেমন ভূমিকা দেখিয়েছিলেন, তার ভিত্তিতে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, তার বিজয় আমাজনের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।

image


যুক্তরাজ্যভিত্তিক জলবায়ুবিষয়ক ওয়েবসাইট কার্বন ব্রিফের বিশ্লেষণ অনুযায়ী, লুলা যদি তার আগের মেয়াদের মতো করে বন উজাড়ের হার কমাতে পারেন, তাহলে আগামী দশকে বন উজাড়ের হার ৯০ শতাংশ কমে যাবে।

 

একাত্তর/আরবিএস  

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর