ইস্তাম্বুলে বিস্ফোরণে: সন্দেহভাজন হামলাকারী আটক

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০১:১৬ পিএম

তুরস্কের মধ্য ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে এক বিস্ফোরণের বহু হতাহতের ঘটনা ঘটেছে। রোববারের (১৩ নভেম্বর) ওই ঘটনায় এ পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ১০০ জন।

এদিকে এ ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সোমবার (১৪ নভেম্বর) আনাদোলু এজেন্সিকে জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরিত বোমাটি তিনি ফেলে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তুরস্কের ওই সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বিস্ফোরণের আট জন নিহত এবং ৮১ জন আহত হন। ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া জানান, স্থানীয় সময় রোববার বিকাল চারটা ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন: সকালে নবজাতককে ফেলে দিয়ে সন্ধ্যায় নিতে এলেন মা

তুর্কি প্রেসিডেন্ট এই হামলার ঘটনাকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে সন্ত্রাসী হামলা বলে ধারনা করছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে এই হামলায় একজন নারী সহায়তা করেছে। বিস্তার জানতে তদন্ত চলছে। 


একাত্তর/এসি

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। 
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর