ইরাকে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৭:৪১ পিএম

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার এক আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের পর ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায় তারা।

পুলিশ জানায়, আগের রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সুলাইমানিয়ার ওই আবাসিক এলাকায় আগুন লেগে যায়। আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও অন্তত পাঁচটি গাড়ি ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের মুখপাত্র জানান, একটি বাড়ির ছাদে স্থাপন করা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে অন্তত তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন: খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে দায়মুক্তি দিলো যুক্তরাষ্ট্র

শুক্রবার সকালে সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবু বাকের এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।


একাত্তর/জো 

পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্রমতে, মঙ্গলবার ভোরে বাগদাদের বিভিন্ন এলাকা থেকে শহরের মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট এবং কমপক্ষে পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল ও...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু আর আকাশপথে সীমাবদ্ধ নেই; এটি এখন সমুদ্রের নীল জলকে তেলের কালচে কালো আর আগুনের লাল রঙে রাঙিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার ইরাকি জলসীমায় ইরানের আত্মঘাতী নৌযানের আঘাতে দুটি বিশাল...
ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর