চীনে আইফোন কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৫:২৬ পিএম

চীনে পৃথিবীর সবচেয়ে বড় আইফোন কারখানায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার (২৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঝেংঝাউ শহরের ওই কারখানায় শত শত মানুষকে মিছিল করতে ও দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হতে দেখা গেছে। 

বিক্ষোভের স্থান থেকে লাইভ ভিডিওতে আসা ব্যক্তিরা বলছেন, শ্রমিকদের মারধর করেছে পুলিশের সদস্যরা। অন্যান্য ভিডিওতেও সংঘর্ষের চিত্র দেখা গেছে। 

এক বিবৃতিতে আইফোন উৎপাদনকারী ফক্সকন জানিয়েছে, সহিংসতা রুখতে কারখানার কর্মী ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে একসাথে কাজ করবে তারা। 

তারা আরও জানিয়েছে, বেতন নিয়ে কিছু কিছু শ্রমিকের সন্দেহ থাকলেও প্রতিষ্ঠানটি চুক্তি অনুযায়ী বেতন পরিশোধ করবে। 

তবে, নতুন নিয়োগ করা কর্মীদের করোনা পজিটিভ কর্মীদের সাথে থাকতে দেয়ার যে গুজব ছড়ানো হয়েছে তা সত্যি নয় বলে দাবি করে তারা জানিয়েছে, ডরমিটরিতে নতুন শ্রমিকরা থাকতে আসার আগে সেগুলো জীবাণুমুক্ত করে স্থানীয় কর্মকর্তারা পরিদর্শন করেছেন। 

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে কারখানাটিতে লকডাউন জারি করা হয়। এরপর অনেক শ্রমিক বাড়ি চলে গেলে বোনাসের লোভ দেখিয়ে নতুন শ্রমিক নিয়োগ দেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মেঝে খুঁড়তেই মিললো ১৩৫ বছরের পুরনো চিঠি 

তবে বিক্ষোভরত শ্রমিকরা বলছেন, নিয়োগের পর কর্তৃপক্ষ চুক্তির শর্ত পরিবর্তন করেছে যাতে তাদেরকে ভর্তুকি না দিতে হয়। শ্রমিকদেরকে কোয়ারেন্টাইনে রাখা হলেও খাবারের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ তাদের। 

তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। 


একাত্তর/এসজে

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর