বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে মিত্রদের সহযোগিতা চায় ইউক্রেন

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০১:০৬ পিএম

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে সহযোগিতা চাওয়ার পাশপাশি আরও অস্ত্র সরবরাহ করতে ন্যাটো সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আসন্ন শীতে কিয়েভকে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করার প্রেক্ষিতে ইউক্রেন মঙ্গলবার এ আহ্বান জানায়।  

ইউক্রেনের অভিযোগ, মস্কো ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর একের পর এক হামলা চালানোয় দেশটির লাখ লাখ লোককে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা দ্রুত অস্ত্র বিশেষ করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে ন্যাটো মিত্রদের প্রতি আহ্বান জানান। তিনি রুমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্র মন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠকে অংশ নিয়ে এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের ট্রান্সফরমার ও জেনারেটর থাকলে আমরা আমাদের বিদু্যুৎ ব্যবস্থা পনুরুদ্ধার করতে পারব। জনগণকে উপযুক্ত জীবনযাপনের ব্যবস্থা করতে পারব।

image


কুলেবা আরও বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে আমরা বিদ্যুৎ কেন্দ্রের ওপর রাশিয়ার পরবর্তী হামলা ঠেকাতে পারব।

এ বিষয়ে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারে ন্যাটো মিত্ররা দেশটিকে সহযোগিতা করার অঙ্গীকার করেছে।

আরও পড়ুন: বাংলাদেশের ফুটবল দর্শকদের প্রসংশা করলো ফিফা

তিনি আরও বলেন, যুদ্ধে ন্যাটো কোনো পক্ষ নয়। কিন্তু আমরা ইউক্রেনকে সহযোগিতা করে যাবো। যতদিনই লাগুক, আমরা পিছ পা হবো না।

এদিকে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য স্থাপনাগুলোর কার্যক্রম পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে জেলেনস্কি প্রশাসন। তবে, চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় ২০ শতাংশ কম বলে, ইউক্রেনের রাষ্ট্র-পরিচালিত পরিষেবা কোম্পানি জনগণকে বিদ্যুতের ব্যবহার হ্রাসের আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া শীতের জন্য অপেক্ষা করছে। আসন্ন শীত রাশিয়ার জন্য এক বড় হাতিয়ার।   


একাত্তর/আরবিএস 

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর