এবার ফিলিস্তিনের পক্ষে সরব চীন

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৪:৩৫ পিএম

ফিলিস্তিন সমস্যাকে আন্তর্জাতিক আলোচনায় অগ্রাধিকার দেয়ার পাশপাশি যত দ্রুত সম্ভব ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন পূরণে সাহায্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান।

চীনা সংবাদমাধ্যম সিআরআই জানায়, বুধবার (৩০ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান চাও লি চিয়ান। 

এসময় ইসরাইলের প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত দুই রাষ্ট্রের পরিকল্পনায় অবিচল থাকা। 

সম্প্রতি জাতিসংঘে অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনি জনগণের পক্ষে আন্তর্জাতিক সংহতি দিবসের এক অনুষ্ঠান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টানা ১০ বছর ধরে এ অনুষ্ঠানে অভিনন্দনবার্তা পাঠিয়ে আসছেন। বিষয়টিকে ফিলিস্তিনিদের ন্যায্য দাবির প্রতি চীনের সমর্থনের প্রতিফলন এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের দায়িত্ব পালন হিসেবে দেখছেন লি চিয়ান।

image


এদিকে প্রেসিডেন্ট শি তার অভিনন্দন বার্তায় বলেছেন, ফিলিস্তিন সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্য সমস্যার মূল বিষয়। তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত। 

শি আরও বলেন, আন্তর্জাতিক সমাজের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা এবং অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা পালন করবে চীন।

আরও পড়ুন: ‘ব্যাংকে টাকা নেই’ গুজব ছড়ানো সেই পিয়ন গ্রেপ্তার  

উল্লেখ্য, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস আজ। ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনস্বরূপ  ‘আন্তর্জাতিক  ফিলিস্তিন  সংহতি দিবস’ হিসেবে গ্রহণ করে।

এর দশ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে এ দিনটি ‘আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। 


একাত্তর/আরবিএস  

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর