রুশ তেলের সর্বোচ্চ দাম বেঁধে দিলো জি৭ ও অস্ট্রেলিয়া

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৭ এএম

রাশিয়ার অপরিশোধিত সমুদ্রজাত জ্বালানি তেলের মূল্য ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণে সম্মত হয়েছে জি সেভেনভুক্ত সাতটি দেশ ও অস্ট্রেলিয়া। 

শুক্রবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে তারা জানায়, নতুন এই দাম ৫ ডিসেম্বর বা তার পরে খুব শিগগিরই কার্যকর হবে। 

নতুন এই দাম কার্যকর করতে কোয়ালিশন সামনে আরও পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করতে পারে বলেও বিবৃতিতে বলা হয়েছে। তবে কী ধরণের পদক্ষেপ নেয়া হতে পারে সে ব্যাপারে কিছু বলা হয়নি। 

তেল বিক্রি থেকে রাশিয়ার আয় কমাতে তেলের সর্বোচ্চ দাম বেঁধে দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে জি সেভেন। সেইসাথে ৫ ডিসেম্বর থেকে রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়া রোধ করাও এর উদ্দেশ্য। 

তবে শুরুতে এই পদক্ষেপের বিরোধিতা জানিয়েছিল পোল্যান্ড। রুশ তেলের দাম বাজারদরের চেয়ে কম রাখার জন্য একটি সমন্বয় প্রক্রিয়া পর্যবেক্ষণ করছিলো তারা। 

ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনায় পোল্যান্ড চেষ্টা করছিলো তেলের সর্বোচ্চ দাম যতটা সম্ভব কম রাখতে, যাতে করে রাশিয়ার রাজস্ব আয় ও ইউক্রেন যুদ্ধে মস্কোর ব্যয় যথাসম্ভব কম হয়।

আরও পড়ুন: বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত পোলিশ রাষ্ট্রদূত আন্দ্রে সাদোস জানান, ইউরোপীয় ইউনিয়নের চুক্তিতে সমর্থন দিয়েছিল পোল্যান্ড। চুক্তিতে রাশিয়ান তেলের দাম বাজারদরের চেয়ে অন্তত পাঁচ শতাংশ নিচে রাখার প্রস্তাব করা হয়। 

এদিকে চেক প্রজাতন্ত্রের এক মুখপাত্র জানিয়েছেন, পোল্যান্ডের সমর্থনের পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের সম্মতিসহ চুক্তির সম্পাদনের কার্যক্রম শুরু হয়েছে। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর