বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১:৩৩ এএম

বিবাহবহির্ভূত যৌন সম্পর্ককে নিষিদ্ধ করে একটি আইন পাস করতে যাচ্ছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। এ আইনের অধীনে দেশটিতে কেউ বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে জড়ালে তার সর্বোচ শাস্তি হবে এক বছরের কারাদণ্ড। 

শনিবার (৩ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহ নাগাদ আইনটি পাস হতে পারে বলে জানিয়েছেন এ আইনের খসড়া তৈরিতে জড়িত আইনপ্রণেতা বামবাং উরিয়ান্তো। 

পাস হলে এ আইনটি ইন্দোনেশীয় নাগরিক ও বিদেশী উভয়ের জন্য প্রযোজ্য হবে। তবে শাস্তি তখনই কার্যকর হবে যখন কোনও পক্ষ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করবেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে অভিযুক্তের স্বামী বা স্ত্রীর অভিযোগ করার অধিকার থাকবে। 

এছাড়াও অবিবাহিত ব্যক্তিদের অভিভাবক সন্তানের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারবেন। বিয়ের আগে একসাথে বসবাস নিষিদ্ধ করা হবে আইনে। সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে ছয় মাসের কারাদণ্ড। 

এ আইনের ফলে ভ্রমণ ও বিনিয়োগের লক্ষ্যস্থল হিসেবে ইন্দোনেশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। 

দেশটির এমপ্লয়ারস অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারপার্সন শিন্তা উইজাজা সুকামদানি বলেন, এই আইন কার্যকর হলে তা বাণিজ্যিক ক্ষেত্রে আইনি অনিশ্চয়তা সৃষ্টি করবে এবং বিদেশী বিনিয়োগকারীদের ইন্দোনেশিয়ায় বিনিয়োগের ব্যাপারে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। 

এর আগে ২০১৯ সালে এই আইন পাস করার উদ্যোগ নিয়েছিল দেশটির সরকার। তবে সেবার হাজার হাজার মানুষ এর বিরুদ্ধে আন্দোলন করায় তাদের পরিকল্পনা বাতিল হয়ে যায়। 

তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার কিছু কিছু অংশে এ ধরণের কঠোর আইনকানুন আগে থেকেই রয়েছে। 

আরও পড়ুন: রুশ তেলের সর্বোচ্চ দাম বেঁধে দিলো জি৭ ও অস্ট্রেলিয়া

দেশটির আচেহ প্রদেশে কঠোর ইসলামী আইন পালন করা হয়। সেখানে জুয়া খেলা, মদপান ও বিপরীত লিঙ্গের মানুষের সাথে দেখা করার জন্য শাস্তি দেয়ার ঘটনা ঘটেছে। 

২০২১ সালে সমকামী সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে জনসম্মুখে ৭৭টি করে দোররা মারা হয়। 


একাত্তর/এসজে

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এ পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং নিখোঁজ ১৩০ জনকে উদ্ধারে...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর