আফগানিস্তানে আলাদা বিস্ফোরণে সাতজন নিহত, আহত ছয়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৫:০৪ পিএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরীফ শহরে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। অন্যদিকে দেশটির জালালাবাদে আরেক বিস্ফোরণে ছয়জন আহত হয়েছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাতটায় মাজার-ই-শরীফ শহরের সায়েদ আবেদ স্কয়ারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মী বলে জানা গেছে। 

মাজার-ই-শরীফে বলখ পুলিশ বিভাগের কর্মকর্তা আসিফ ওয়াজিরি জানান, রাস্তার পাশে একটি কার্টে বোমাটি পেতে রাখা ছিল। পেট্রোলিয়াম কোম্পানির কর্মীদের বহনকারী বাসটি সেখানে পৌঁছানোর সাথে সাথে বোমাটি বিস্ফোরিত হয়। 

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এবং এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, দেশটির পূর্বাঞ্চলে জালালাবাদ শহরে মানি এক্সচেঞ্জ ইউনিয়নের সামনে এক বিস্ফোরণে ছয়জন আহত হয়েছে। 

নাঙ্গাহার প্রদেশের পুলিশ মুখপাত্র কুরাইশি বাদলন জানান, দুপুর পৌনে দুইটার দিকে তালাশি স্কয়ারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। 

আরও পড়ুন: কলম্বিয়ায় ভূমিধসে ৩৪ জন নিহত

গত বছর আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করলেও দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। অনেক হামলার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের ইসলামিক স্টেট গ্রুপ দায় স্বীকার করেছে।

এ মাসের গোড়ার দিকে মাজার-ই-শরিফের দক্ষিণপূর্ব আইবেক এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও আরও ২৪ জন আহত হয়।


একাত্তর/এসজে
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর