জাম্বিয়ায় সড়কের পাশ থেকে ২৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:৪৯ পিএম

আফ্রিকার দেশ জাম্বিয়ার রাজধানী লুসাকার উত্তরে একটি সড়কের পাশে ২৭ জনের মরদেহ পাওয়া গেছে। তারা অভিবাসী এবং ইথিওপিয়া থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

রোববার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ছয়টার দিকে স্থানীয়রা মৃতদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বলে জানান জাম্বিয়া পুলিশের মুখপাত্র। খবর: বিবিসি।

পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে জানান, গাড়িতে আসার পথে সম্ভবত শ্বাসরোধে মারা গেছেন এসব অভিবাসীরা। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে অক্সিজেনের জন্য ছটফট করতে দেখা গেছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তদন্তে আমরা যা পেয়েছি তাতে মনে হচ্ছে, সেখানে মোট ২৮ জন ছিলেন। তারা সবাই পুরুষ এবং বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। মৃতদেহগুলো সেখানকার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

আরও পড়ুন: সীমান্ত সংঘর্ষে ছয় পাকিস্তানি ও এক আফগান সেনা নিহত

এর আগে, গত অক্টোবরে জাম্বিয়ার প্রতিবেশী দেশ মালাউইতে একটি গণকবর থেকে ইথিওপিয়ার ২৫ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। 

সে ঘটনার তদন্তে মালাউই পুলিশ বলেছিল, ভয়াবহ ওই ঘটনার সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট পিটার মুথারিকার সৎছেলের জড়িত থাকার প্রমাণ তারা পেয়েছে।


একাত্তর/জো 

জাম্বিয়ায় একটি তামার খনিতে মাটি ধসে ৩০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছেন। আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশটিতে শুক্রবার চিনগোলা রাজ্যের একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর