জাম্বিয়ায় তামার খনিতে মাটি ধসে ৩০ শ্রমিক আটকা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ পিএম

জাম্বিয়ায় একটি তামার খনিতে মাটি ধসে ৩০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছেন। আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশটিতে শুক্রবার চিনগোলা রাজ্যের একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।

জাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাক মুইয়ুমবু সংসদে খনিতে ধসের তথ্য জানিয়ে বলেন, ‘আমি জাতিকে জানাচ্ছি চিনগোলায় একটি ট্র্যাজেডির মুখে পড়েছি আমরা। ধ্বংসস্তূপের নিচে ৩০ জনের বেশি শ্রমিক আটকা পড়ে আছেন।’ তবে খনি ধসের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

জাম্বিয়ার খনি মন্ত্রণালয় দুর্ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 

চিনগোলা অঞ্চলটি জাম্বিয়ার রাজধানী লুসাকার ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

জাম্বিয়ায় বিশ্বের সবচেয়ে বড় বড় উন্মুক্ত তামার খনিগুলো রয়েছে। এসব খনি থেকে মাটি তোলার কারণে পাশে যেসব বর্জ্য পাহাড়ের সৃষ্টি হয় সেগুলোর একেকটি ৩০০ ফুট উঁচুও হয়ে থাকে।

বিশ্বের যতগুলো দেশ তামা উৎপাদন করে সেগুলোর মধ্যে অন্যতম হলো জাম্বিয়া। চিনগোলা দেশটির কপার-বেল্ট অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে অসংখ্য বৈধ-অবৈধ খনি রয়েছে, যেখানে ঝুঁকিপূর্ণ  পরিবেশে কাজ করেন হাজারো শ্রমিক।

 

একাত্তর/জো
ভারতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধ্বসের ঘটনায় উত্তর-পূর্ব চারটি রাজ্যে নিহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। এর মধ্যে কেবল মিজোরামেই মৃত্যু হয়েছে ২৭ জনের।
চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় ফেব্রুয়ারিতে একটি কয়লা খনির আংশিক ধসে পড়ার ঘটনায় দেশটি ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।বৃহস্পতিবারের ওই খবরে বলা হয়, দুর্গম...
আফ্রিকার দেশ জাম্বিয়ার রাজধানী লুসাকার উত্তরে একটি সড়কের পাশে ২৭ জনের মরদেহ পাওয়া গেছে। তারা অভিবাসী এবং ইথিওপিয়া থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার (১১ ডিসেম্বর) স্থানীয় সময়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর