পোল্যান্ডকে ইউক্রেনের দেয়া গ্রেনেড লঞ্চার ভুলে বিস্ফোরিত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০১:০৯ পিএম

পোল্যান্ডের পুলিশ প্রধানকে একটি রকেট লঞ্চার উপহার দিয়েছিল ইউক্রেন। তবে উপহার খোলার সময় সেটি ভুল করে প্রায় ছুঁড়েই দিয়েছিলেন তিনি। 

রোববার (১৮ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, জারোস্ল জিমজিক বুধবার (১৪ ডিসেম্বর) তার ওয়ারস'র দপ্তরে উপহারটি খোলার সাথে সাথে সেটি বিস্ফোরিত হয়। এতে তিনিসহ দপ্তরের বেশ কয়েকজন কর্মী সামান্য আহত হন। 

পোলিশ একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল জিমজিক জানান, তার সাম্প্রতিক ইউক্রেন সফরের সময় গ্রেনেড লঞ্চারগুলো উপহার পেয়েছিলেন তিনি। 

তিনি বলেন, ব্যবহৃত গ্রেনেড লঞ্চারগুলো নিয়ে নাড়াচাড়া করার সময় একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল। এর ফলে কক্ষের মেঝে ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য বিবিসি পোলিশ পুলিশের কাছে অনুরোধ করলেও এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনও জবাব আসেনি। 

তবে এ ঘটনায় একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

তারা জানায়, একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জিমজিককে উপহারটি দেন। তবে সেটি কী উপহার ছিল তা জানায়নি তারা। 

এ ঘটনায় কিয়েভও কোনও মন্তব্য করেনি। 

অজ্ঞাতনামা সূত্রের বরাতে পোলিশ রেডিও আরএমএফ এফএম জানিয়েছে, বর্মভেদী গ্রেনেড লঞ্চারগুলো ইউক্রেনের পক্ষ থেকে 'যুদ্ধের বিশেষ উপহার' হিসেবে দেয়া হয়েছিল। 

তারা আরও জানায়, লঞ্চারগুলো পূর্বে ব্যবহৃত ছিল এবং সেগুলোতে কোনও বিস্ফোরক ছিলনা বলে জানিয়েছিল ইউক্রেন। সেগুলোর মধ্যে একটিকে গান শোনার জন্য লাউডস্পিকারে পরিণত করা হয়েছিলো বলে জানায় তারা। 

আরও পড়ুন: চীনে ২০২৩ সালে করোনায় ১০ লাখেরও বেশি মৃত্যু হতে পারে

এ ঘটনার পর জেনারেল জিমজিক পুলিশ প্রধানের দায়িত্ব পালনের উপযুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে পোল্যান্ডের বিরোধীদলীয় রাজনৈতিক নেতারা। 

এ ঘটনাকে 'সমর্থনের অযোগ্য' বলে আখ্যা দিয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা টমাস সিমোনিয়াক। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর