জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১২:১৭ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে এ সফর নিয়ে উভয়পক্ষ থেকে কোন ঘোষণা আসেনি।

সম্ভাব্য এ সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত এবং মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে পারেন।

এদিকে একইদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ পরিস্থিতি মূল্যায়নের জন্যে সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকের পরিকল্পনা করেছেন।

নিরাপত্তার কারণে জেলেনস্কির সফরের কথা প্রকাশ করা না হলেও হোয়াইট হাউজ স্পীকার ন্যান্সি পেলোসি কংগ্রেস সদস্যদের এক চিঠিতে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপস্থিত থাকার কথা বলেছেন।

তিনি মঙ্গলবার পর্যন্ত সাংবাদিকদের এ বিষয়ে কিছু বলেন নি। তবে বলেছেন, জেলেনস্কির মতো একজন ‘প্রকৃত বীর’ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জন্যে সম্মান বয়ে আনছে।

তিনি আরো বলেছেন, পুতিনের সাথে যুদ্ধে ইউক্রেনের জনগণ আমাদের সকলের জন্যই গণতন্ত্রের  জন্যে লড়াই চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেনের কট্টর সমর্থক যুক্তরাষ্ট্র রুশ হামলার পর থেকেই দেশটিকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তার পাশাপাশি নানা ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে।

আরও পড়ুন: মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করলো তালেবান

ইউক্রেনে প্রায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা চলছে। এ অবস্থায় রাশিয়া দেশটির বিদ্যুৎ অবকাঠামোয় একের পর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এতে ইউক্রেনের জনগণকে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এ বিষয়েও সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। তারা জেনারেটরসহ উন্নত ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে ইউক্রেনকে।


একাত্তর/আরএ

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর