প্রিন্স অ্যান্ড্রুকে প্রাসাদ থেকে বের করে দিলেন রাজা চার্লস

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৪:২৫ পিএম

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস অবশেষে তার ভাই প্রিন্স অ্যান্ড্রুকে বাকিংহাম প্যালেস থেকে চিরতরে বের করে ছাড়লেন।

রাজপ্রাসাদের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য সান শুক্রবার (২৩ ডিসেম্বর) তাদের এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

যৌন হয়রানির মামলায় অভিযুক্ত ৬২ বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রু এ বছরের জানুয়ারিতে তার রাজকীয় খেতাব হারান। মানবপাচারে অভিযুক্ত জেফ্রি এপস্টিন ও গিলেইন ম্যাক্সওয়েল দম্পতির সঙ্গে সম্পর্কের জেরে বছর তিনেক আগে ব্রিটিশ রাজপরিবার থেকে ইস্তফা নেন অ্যান্ড্রু। 

প্রাসাদ সূত্র দ্য সানকে জানায়, এখন থেকে রাজপ্রাসাদে প্রিন্স অ্যান্ড্রুর জন্য কোনো কক্ষ বা কার্যালয় বরাদ্দ থাকবে না।

বলা হয়ে থাকে, প্রয়াত রানী এলিজাবেথ তার ছেলে অ্যান্ড্রুকে প্রাসাদ ব্যবহারের অলিখিত অনুমোদন দিয়ে রেখেছিলেন। ২০২০ সালে রাজপরিবার থেকে ইস্তফা নেওয়ার পরও সীমিত পরিসরে কর্মীদের নিয়ে প্রাসাদে নিজের অবস্থান ধরে রেখেছিলেন প্রিন্স অ্যান্ড্রু। 

কিন্তু ভাইয়ের শাসনামলে অ্যান্ড্রু আর বাকিংহাম প্যালেসকে নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন না।   

প্রাসাদের সূত্র দ্য সানকে বলেছেন, ‘প্রাসাদে সব ধরনের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে। রাজা এটি পরিষ্কার করেছেন। তিনি (অ্যান্ড্রু) রাজকীয় কার্যদায়িত্বে নেই। এখন তিনি নিজের জিম্মায়।’

যুক্তরাষ্ট্রে এক যৌন নিপীড়নের মামলায় বিচারের সম্মুখীন হওয়ায় এমন বিরূপ অবস্থায় পড়েছেন অ্যান্ড্রু। তবে প্রিন্স অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

আরও পড়ুন: পাঁচ দেশ থেকে ভারতে নামলেই করোনা পরীক্ষা

রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর মারা যাওয়ার পর তার ছেলে তৃতীয় চার্লস যুক্তরাজ্যের রাজা হিসেবে দায়িত্ব নেন। রানির স্বামী প্রিন্স ফিলিপ গত বছর ৯৯ বছর বয়সে মারা যান। রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের চার সন্তান—তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড।

মায়ের শেষকৃত্যের আয়োজনেও সামরিক ও রাজকীয় পোশাক পরার অনুমতি পাননি অ্যান্ড্রু। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই রাজা চার্লস তার ভাই অ্যান্ড্রুকে জানিয়ে দেন, কখনোই তিনি আর রাজপরিবারে ফিরতে পারবেন না। সর্বশেষ গত মাসে রাজা তার ভাইয়ের নিরাপত্তা ব্যবস্থাও তুলে নেন বলে জানা যায়।


একাত্তর/এসজে 

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর