এবার এনজিওতে নারীদের নিষিদ্ধ করলো তালেবান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১১:৩৪ এএম

আফগানিস্তানে নারীদের স্থানীয় ও আন্তর্জাতিক সব এনজিওতে কাজ করা নিষিদ্ধ করেছে তালেবান। 

শনিবার (২৪ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থনীতি মন্ত্রণালয়ের এক চিঠির বরাতে এ তথ্য জানা গেছে। 

অর্থনীতি মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান হাবিব জানান, তালেবান প্রশাসনের ইসলামিক ড্রেস কোড মেনে না চলায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নারীদের এনজিওতে কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। 

চিঠিতে আরও বলা হয়, যদি কোনও এনজিও এই নিয়ম মেনে না চলে তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। 

মাত্র কয়েকদিন আগেই নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করে তালেবান। এর প্রতিবাদে রাজধানী কাবুলসহ কয়েকটি স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছেন নারী শিক্ষার্থীরা। 

তবে এনজিও নিয়ে এই ঘোষণা আফগানিস্তানে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে কীভাবে প্রভাবিত করবে তা এখনও স্পষ্ট নয়। দেশটিতে চলমান মানবিক সংকটের মধ্যে বিভিন্ন সেবা দানের ক্ষেত্রে জাতিসংঘের ব্যাপক উপস্থিতি রয়েছে। 

আরও পড়ুন: বড়দিনে বিদ্যুৎবিচ্ছিন্ন ১০ লাখ মার্কিনী ও কানাডীয়

এ ব্যাপারে জানতে চাইলে হাবিব জানান, আফগানিস্তানের মানবিক সেবা সংস্থার সমন্বয়ক আকবার (এসিবিএআর)-এর অধীনে যেসব এনজিও রয়েছে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। এর মধ্যে জাতিসংঘ না থাকলেও রয়েছে ১৮০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও। 

তালেবানের এ সিদ্ধান্তকে মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। 


একাত্তর/এসজে 

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর