রাশিয়া হারলেই পরমাণু যুদ্ধ: মেদভেদেভ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১০:৪৮ এএম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হার পারমাণবিক যুদ্ধ বাধিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে হুঁশিয়ার করে এ কথা বলেন ক্রেমলিনপ্রধান ভদ্মাদিমির পুতিনের ঘনিষ্ঠ এ মিত্র।

টেলিগ্রামে তিনি বলেন, প্রচলিত যুদ্ধে পারমাণবিক শক্তিধর কারও হার পরমাণু যুদ্ধ বাধিয়ে দিতে পারে। পারমাণবিক শক্তিধররা কখনোই তাদের ভাগ্য নির্ধারিত হয় এমন বড় কোনো যুদ্ধে হারেনি। রাশিয়ায় পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ।

ন্যাটো এবং আরও কিছু দেশের প্রতিরক্ষামন্ত্রীরা আজ শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ইউক্রেনে রাশিয়াকে হারানোর কৌশল ও কিয়েভকে সহায়তার বিষয় নিয়ে যে নীতি ঠিক করবেন, তার ঝুঁকির বিষয়টিও তাঁদের মাথায় রাখা দরকার বলে মন্তব্য করেছেন রুশ এ রাজনীতিক।

এদিকে কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ জনের মৃত্যুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সময় কোনো দুর্ঘটনা ঘটে না। রাশিয়ার জড়িত থাকার দাবি করেনি ইউক্রেন। তবে জেলেনস্কি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেছেন, এই বিয়োগাত্মক ঘটনাটি যুদ্ধের পরিণতি। রাশিয়ার নতুন আক্রমণের আগে দ্রুত আরও অস্ত্র পাঠাতে মিত্রদের অনুরোধ করেছেন তিনি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনে রুশ অভিযানের এক বছর পূর্তিকে সামনে রেখে জিনপিংকে লেখা এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা বলেন, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চিঠিটি চীনের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: এএফপি, আলজাজিরা ও রয়টার্স


একাত্তর/এআর

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর