সুইডেনের ন্যাটো সদস্যপদে সম্মতি না দেয়ার ইঙ্গিত তুরস্কের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১২:১২ পিএম

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ব্যাপারে সম্মতি দিলেও সুইডেনের পক্ষে ভোট না দেয়ার ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

কুর্দি জঙ্গি গোষ্ঠী এবং তার সরকারের অন্যান্য সমালোচকদের সাথে জড়িত থাকার অভিযোগে শতাধিক লোককে হস্তান্তর করতে সুইডেনের অস্বীকৃতির সমালোচনা করে একথা জানিয়েছেন তিনি। 

রোববার (২৯ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, ‘আপনি যদি ন্যাটোতে যোগ দিতেই চান, তাহলে আপনি এই সন্ত্রাসীদের আমাদের কাছে ফিরিয়ে দেবেন’। 

তুরস্ক এই দুই নর্ডিক দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার আলোচনা স্থগিত করার কয়েকদিন পর তার এই মন্তব্য এলো। 

স্টকহোমে একাধিক বিতর্কিত বিক্ষোভ এই পদক্ষেপকে প্ররোচিত করেছে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে ছিল কোরআনের অনুলিপি পোড়ানোর ঘটনা। 

সুইডিশ কর্মকর্তারা এই বিক্ষোভের নিন্দা জানালেও দেশটির বাকস্বাধীনতা আইনের পক্ষে কথা বলেছেন তারা। 

বক্তৃতায় এরদোগান বলেন, তুরস্ক এখন ‘ফিনল্যান্ডের বিষয়ে একটি ভিন্ন প্রতিক্রিয়া দিতে পারে’, যাতে ‘সুইডেন হতবাক হয়ে যাবে’।

‘আমরা সুইডেনকে ১২০ জনের একটি তালিকা দিয়েছিলাম এবং তাদের দেশে সেই সন্ত্রাসীদের হস্তান্তর করতে বলেছিলাম। তারা যদি তাদের প্রত্যর্পণ না করে, তাহলে সে জন্য দুঃখিত’। 

সুইডেনে ফিনল্যান্ডের তুলনায় একটি বড় কুর্দি প্রবাসী জনগোষ্ঠী রয়েছে এবং ন্যাটো সদস্যপদ নিয়ে আঙ্কারার সাথে এর আলোচনা উত্তপ্ত রয়েছে। 

তুরস্ক সুইডেনকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) থেকে নিজেকে দূরে রাখার আহ্বান জানিয়েছে, যা তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ দ্বারা একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত হয়।

এর প্রতিক্রিয়ায়, সুইডেন একটি সাংবিধানিক সংশোধনী অনুমোদন করে যা এটিকে তুরস্কের দাবি অনুযায়ী কঠোর সন্ত্রাসবিরোধী আইন তৈরি করার অনুমতি দেয়।

তবে স্টকহোমে সাম্প্রতিক বিক্ষোভের জন্য তুরস্ক সুইডেনের তীব্র সমালোচনা করেছে। বিক্ষোভে কুর্দি সমর্থক গোষ্ঠীর একটি ল্যাম্পপোস্ট থেকে এরদোগানের কুশপুত্তলি ঝুলানো হয়। 

আরও পড়ুন: ব্রিটেনে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন: বরিস

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায়, কয়েক দশকের সামরিক নিরপেক্ষতার অবসান ঘটিয়ে সুইডেন এবং ফিনল্যান্ড গত বছর ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করে। 

তাদের আবেদনটি ন্যাটোর বর্তমান সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হতে হবে, কিন্তু তুরস্ক এবং হাঙ্গেরি তাদের আবেদনে সমর্থন দেয়নি। 


একাত্তর/এসজে
উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামির ৩০ দিন পার হয়ে গেলে আর আপিল করার আইনি সুযোগ নাই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সেটা শেখ হাসিনা অথবা...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু আসলেও স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ছিলো, নাকি এর পেছনে দেশীয় ও আন্তর্জাতিক কোনো চক্রান্ত জড়িত ছিলো—তা গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে...
ইতালিতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ১০ হাজার বৈধ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসন বন্ধে...
দেশে সংঘাত ও প্রতিশোধের রাজনীতির অবসানের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আর সংঘাত ও প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। দেশের স্বার্থে সমঝোতা ও গণতন্ত্রের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর