খেরসনে রুশ গোলা বর্ষণে চার জন নিহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৩:৩৯ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রোববার রাশিয়ার গোলা বর্ষণে চারজন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।

জেলেনস্কি রোববার (২৯ জানুয়ারি) তার সান্ধ্যকালীন বক্তব্যে বলেন, রুশ বাহিনী আজ সারাদিন নৃশংসভাবে গোলা বর্ষণ করেছে। এতে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

গতবছর নভেম্বরে খেরসন শহর থেকে মস্কোর সেনা প্রত্যাহারের পর ইউক্রেনের দক্ষিণাঞ্চল তুলনামূলকভাবে শান্তই ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ এ শহর ও আঞ্চলিক রাজধানী ঘন ঘন গোলাবর্ষণে কেঁপে ওঠে।

এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পূর্বাঞ্চলীয় খারকিভে চারতলা একটি আবাসিক ভবনে রুশ হামলায় এক বৃদ্ধা নারী নিহত ও আরো তিনজন আহত হয়েছে। ভবনটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের গভর্নর এ কথা জানিয়েছেন।

এছাড়া দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় সম্প্রতি তীব্র লড়াই চলছে। মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, একটি রেলওয়ে সেতুতে কিয়েভের হামলায় চারজন নিহত হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে গুলিতে নিহত আট

উল্লেখ্য, খেরসন, জাপোরোঝিয়াসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের আরো দু’টি অঞ্চল রাশিয়া অন্তর্ভুক্তির ঘোষণা দিলেও এসব এলাকা মস্কো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি।


একাত্তর/আরএ

তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর